এক্সপ্লোর

Birbhum : ইডি-র জিজ্ঞাসাবাদের পরেই পুরনো খুনের মামলায় গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ী

Tulu Mondal Arreted : গরুপাচার মামলায় গত অগাস্ট মাসে অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের তিনটি বাড়ি এবং অফিস ও পেট্রোল পাম্পে তল্লাশি চালায় CBI।

মহম্মদবাজার (বীরভূম) : দিল্লিতে ইডি-র (Enforcement Directorate) জিজ্ঞাসাবাদের পরেই, পুরনো খুনের মামলায় অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী (Businessman) টুলু মণ্ডলকে গ্রেফতার করল মহম্মদবাজার থানার পুলিশ। ধৃতকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গরুপাচার মামলায় এর আগে শুক্রবার টুলু মণ্ডলকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করে ইডি।

বীরভূমে (Birbhum) ফিরতেই পুরনো খুনের মামলায় টুলুকে গ্রেফতার করে মহম্মদবাজার থানার পুলিশ। গরুপাচার মামলায় গত অগাস্ট মাসে অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের তিনটি বাড়ি এবং অফিস ও পেট্রোল পাম্পে তল্লাশি চালায় CBI।

এক মাস তিন দিন আগে মহম্মদবাজার থানায় অভিযোগ দায়ের হয়। টুলু মণ্ডলের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, অশান্তি ছড়ানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় একজনের মৃত্যুর পর খুনের ধারা যুক্ত হয়। এক মাস তিন দিন পর টুলু মণ্ডলকে (Tulu Mondal) গতকাল জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। এদিকে টুলু মণ্ডলকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর ইডি সূত্রে।

কী বলছেন বিরোধীরা ?

এদিকে ঘটনার এতদিন পর পুলিশের সক্রিয়তা নিয় সরব বিরোধীরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "রাজ্য পুলিশ কিছুই করত না। দেখা যাচ্ছে, সিবিআই-ইডি আসায় রাজ্য পুলিশ সক্রিয় হয়ে যাচ্ছে। পুরনো একটা খুনের মামলা, টুলু মণ্ডলকে ধরার চেষ্টা করেনি। কারণ, তিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে আছেন। এখন ইডি-সিবিআই ধরছে। সব খবর এমনিতেই বেরিয়ে গেছে। সব খবর আরও বেরিয়ে যাবে। অনুব্রতর হালহকিকত বেরিয়ে যাবে। অনুব্রতকে কেন হঠাৎ নবান্নের মালকিন বীর বলেছিলেন, তারও আসলটা বেরিয়ে যাবে। সেভ করার চেষ্টা। নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা। সিবিআই বা ইডি-র থেকে আড়াল রাখার চেষ্টা করা। যদি খানিকটা ঠেকিয়ে রাখা যায় ! রাজ্য পুলিশের এখন কাজ হয়েছে, যেন অপরাধী অন্য কারও হাতে পড়ে গিয়ে সব না স্বীকার করে ফেলে, সেটার বন্দোবস্ত করা। ওইজন্য পুরনো একটা মামলা পেয়েছে। এনিয়ে খুব লাফাবে বলে মনে হয় না।"

অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "কেষ্ট মুখ খুললে তৃণমূল পার্টির ঢোল ফেটে যাবে। তাই কেষ্টকে বাঁচাতে তৃণমূল সরকার সর্বস্ব পণ করে ময়দানে নেমেছে। এই গ্রেফতারি তার একটা দিক মাত্র।"  

আরও পড়ুন ; বীরভূমের বাঘ বেরিয়ে আসার অপেক্ষা, শিয়ালরা সব খাঁচায় ঢুকে যাবে, অনুব্রতর গড়ে বললেন ফিরহাদ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget