এক্সপ্লোর

Firhad on Anubrata: বীরভূমের বাঘ বেরিয়ে আসার অপেক্ষা, শিয়ালরা সব খাঁচায় ঢুকে যাবে, অনুব্রতর গড়ে বললেন ফিরহাদ

Birbhum News: বীরভূমের মাটিতে দাঁড়িয়েই শনিবার এমন মন্তব্য করেন ফিরহাদ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে রামপুরহাটে সভা করছিলেন ফিরহাদ।

কলকাতা: গরুপাচার কাণ্ডে জেলবন্দি থাকাকালীনই, লটারি নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লটারির টিকিট বিক্রেতাদেরও। মেয়ে সুকন্যাকেও জেরা করা হচ্ছে দিল্লিতে। সেই পরিস্থিতিতেও ফের একবার অনুব্রতর পাশে দাঁড়াল তৃণমূল। সরাসরি বাঘের সঙ্গে অনুব্রতর তুলনা টানলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। 

বীরভূমে দাঁড়িয়ে অনুব্রত-বন্দনা ফিরহাদ হাকিমের

বীরভূমের (Birbhum News) মাটিতে দাঁড়িয়েই শনিবার এমন মন্তব্য করেন ফিরহাদ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে রামপুরহাটে (Rampurhat News) সভা করছিলেন ফিরহাদ। সেখানেই অনুব্রতকে উপমা, প্রশংসায় ভরিয়ে দেন তিনি। ফিরহাদকে বলতে শোনা যায়, "বনের বাঘ না থাকলে শিয়ালরা লাফালাফি করে। বাঘ ফিরে এলে শিয়ালরা লেজ গুটিয়ে পালায়। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো। সারাজীবন আটকে রাখতে পারবে না। বাঘ বেরিয়ে এলে শিয়ালরা সব খাঁচায় ঢুকে যাবে।"

বিগত কয়েক মাসে দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে একাধিক তৃণমূল নেতার। অন্য় কারও পাশে সে ভাবে না দাঁড়ালেও, বরাবর অনুব্রতর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ অনুব্রতকে বীরের সম্মানে ফিরিয়ে আনার কথা বলেছিলেন। দলের সাংসদ শতাব্দি রায়ের গলাতেও একই সুর শোনা গিয়েছিল।

আরও পড়ুন: Suvendu Adhikari : বিদ্বেষমূলক মন্তব্যের প্রেক্ষিতে জারি নোটিস ফেরাল পুলিশ, 'অযোগ্যতা' কটাক্ষ শুভেন্দু অধিকারীর

এ দিন ফিরহাদকে আরও বলতে শোনা যায়, "আজ যারা হুক্কা হুয়া করছে, তৃণমূলের সবাইকে চোর বলার অধিকার নেই বিজেপি-র। লটারি কেন পেল? আরে ভাই, তোমাকে খোঁজ নিতে হবে না। ভগবানকে বল ভাগ্য ফেরাতে। এগুলোকে বলে খিল্লিপনা।" ফিরহাদের এমন মন্তব্যে আরও একবার তৃণমূলের অবস্থান স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বাঘের সঙ্গে অনুব্রতর তুলনা ফিরহাদের

তবে ফিরহাদের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর কথায়, "মমতা বন্দ্য়োপাধ্যায় এখন ভয়ে ভয়ে রয়েছেন। যদি অনুব্রত মণ্ডল মুখ খোলেন, তাহলে কালীঘাটের অবস্থা শোচনীয় হবে। তাই অনুব্রতকে বীরের সম্মান দিয়েছেন। আর যিনি ইতিমধ্যেই টাকা উদ্ধারের কেলেঙ্কারিতে ফেঁসে রয়েছেন, তিনি তো অনুব্রতকে বাঘ বলবেনই। কারণ রতনে রতন চেনে। যারা বীরভূমে একটা লোকের গুন্ডামির উপর নির্ভর করে আছে, এতেই বোঝা যায়, গুন্ডা যারা জন সমর্থন নেই ওদের। দুর্নীতির পক্ষেই ওদের সমর্থন। "

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget