Suvendu Adhikari: শুভেন্দুর সভায় যাওয়ার অপরাধে নেতাকে 'বেধড়ক মার'
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার অপরাধে বিজেপির বুথ সহ সভাপতিকে মারধরের অভিযোগ। মারধরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য দিলীপ বিত্তারের বিরুদ্ধে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বীরভূমের ময়ূরেশ্বরে বিজেপি নেতা ও তাঁর দাদাকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভায় যাওয়ার অপরাধে বিজেপির বুথ সহ সভাপতিকে মারধরের অভিযোগ। আহত বিজেপি নেতাকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শুভেন্দুর সভায় যাওয়ার অপরাধে 'বেধড়ক মার'
শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার অপরাধে ঝিকড্ডা পঞ্চায়েতের গোরালা গ্রামের বুথ সহসভাপতি কিরণ বিত্তারকে মারধরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য দিলীপ বিত্তারের বিরুদ্ধে। শনিবার মিটিং এ যাওয়ার জন্য মারধর বলে অভিযোগ বুথ-সহ সভাপতির। আহত বিজেপির বুথ সহ সভাপতি কিরণ বিত্তারকে মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।অভিযুক্ত তৃণমূল নেতা বা তাঁর দলের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
নেতা-কর্মীদের মারধরের অভিযোগ ভুরিভুরি
তবে নেতা-কর্মীদের মারধরের অভিযোগ ভুরিভুরি। পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় দল যাওয়ার আগে ডোমকলে (Domkal) প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসে। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হওয়ায় হামলার অভিযোগ। ডোমকল থানায় অভিযোগ দায়ের আক্রান্ত তৃণমূল কর্মীর। অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করে পুলিশ।
প্রসঙ্গত, হাওড়ার নাজিরগঞ্জে আগ্নেয়াস্ত্র নিয়ে যুব তৃণমূল নেতা আরিফ খানের বাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। যুব তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বেধড়ক মারধরের অভিযোগ। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টার অভিযোগ উঠেছে। গুড্ডু খান এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, আর এই গুড্ডু খান হলেন হাওড়া পুরসভার তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদের স্বামী । বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন গুড্ডু। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গুড্ডুকে আটক করে পুলিশ।জানা গিয়েছে, ২০২১-এ যুব তৃণমূল নেতা আরিফের বাবাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। নিহত ওয়াজুল খান তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা ছিলেন।
আরও পড়ুন, সোমবার কলকাতার থেকে সস্তা জ্বালানি কোন শহরে ?
প্রসঙ্গত, গতবছর অগাস্টে তৃণমূল উপ প্রধানের বাড়িতে হামলা ঘটনা প্রকাশ্যে আসে।। প্রাণনাশেরও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। যদিও সেবার অভিযোগ উঠেছিল দলেরই নেতার বিরুদ্ধে। শমীক ভট্টাচার্য বলেন, 'গুড্ডু খান, বিজেপিতে যোগদান করেছিল, 'এটা ঠিকই। বিধানসভা নির্বাচনের সময় অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দিতা করেছেন। তারপর থেকে বিজেপির সঙ্গে তার আর কোনও সম্পর্ক নেই। আবার ঘরের ছেলে, ঘরে ফিরে গিয়েছিল। সে তৃণমূলেই ছিল।'
Before You Go
Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য






















