এক্সপ্লোর

Birbhum News: ফেসবুকে পোস্ট করে পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি নেতা

Karunamoy Mukherjee: গতকাল নিজের ফেসবুকে পোস্ট করে বীরভূমের দুবরাজপুরের বিজেপির শহর সভাপতি করুণাময় মুখোপাধ্যায় জানিয়ে দেন যে, তিনি তাঁর পদ থেকে ইস্তফা দিচ্ছেন।

এরশাদ আলম, বীরভূম: বিজেপিতে (BJP) একের পর এক ভাঙন। দুধকুমার মণ্ডলের ফেসবুক পোস্টের পর আর এক বিজেপি নেতা ফেসবুকে পোস্ট করে শহর সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন। আর বিজেপি নেতার ইস্তফাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

বিজেপি নেতার ইস্তফা-

গতকাল নিজের ফেসবুকে পোস্ট করে বীরভূমের দুবরাজপুরের বিজেপির শহর সভাপতি করুণাময় মুখোপাধ্যায় (Karunamoy Mukherjee) জানিয়ে দেন যে, তিনি তাঁর পদ থেকে ইস্তফা দিচ্ছেন। যদিও কারণ হিসেবে শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, তিনি দল ছাড়েননি, ব্যক্তিগত এবং শারীরিক কারণে পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু তাতে চুপ করে থাকেনি শাসকদল (TMC)। ইতিমধ্যেই বিজেপি নেতার ইস্তফাকে কেন্দ্র করে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, 'গতকালই দুবরাজপুর শহরের বিজেপি সভাপতির ফেসবুক পোস্ট দেখলাম। বেশ কিছুদিন আগে দুধকুমার মণ্ডল এমনই একটি ফেসবুক পোস্ট করেছিলেন। তাঁর পোস্টে দলের প্রতি অসন্তোষ প্রকাশ ছিল। আমার মনে হয় এক এক করে বিজেপির সব নেতারাই এরকম করবেন। বিজেপির এখানে কোনও সংগঠন নেই। আগামীদিনে বিজেপি এভাবেই শেষ হয়ে যাবে।'

আরও পড়ুন - Birbhum News: বিষ খেয়ে বাবা-মা-ছেলের আত্মহত্যা, পাওয়া গিয়েছে সুইসাইড নোট

করুণাময় মুখোপাধ্যায়ের শহর সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পোস্টকে কেন্দ্র করে দুবরাজপুরেরই এক বিজেপি কর্মী কল্যাণ নায়েক বলেন, 'গতকাল ওঁর ফেসবুক পোস্ট আমরা দেখেছি। আমাদের সকলের সম্মতিতেই ওঁকে শহরের সভাপতির পদ দেওয়া হয়েছিল। কিন্তু কোনও ব্যক্তিগত কারণে তিনি এই সিদ্ধান্ত নিলেন। আমরা সাধারণ কর্মী হিসেবে ওঁর সেই কারণ জানব। এবং তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এই পোস্টের সঙ্গে দুধকুমার মণ্ডলের পোস্টের কোনও সম্পর্ক রয়েছে কিনা জানি না। কিন্তু এইরকম পোস্টের ফলে সাধারণ কর্মীদের মনোবল ভাঙছে।'

বিজেপির দুবরাজপুর বিধানসভার আহ্বায়ক সুকুমার নন্দী বলেন, 'এগুলো মন কষাকষির ফল। বিজেপি বড় একটা দল। কেউ মনঃক্ষুণ্ণ হয়েছেন, এটা হতেই পারে। তাই কোনও-কোনও ব্যক্তি এভাবে তাঁদের ব্যক্তিগত মত জানাচ্ছেন। কিন্তু এগুলো ঠিক কাজ হচ্ছে না। যদিও করুণাময় মুখোপাধ্যায়ের পদত্যাগ এখনও জেলা বিজেপি গ্রহণ করেনি। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব।'

সেরা শিরোনাম

Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget