এক্সপ্লোর

Satabdi Roy: 'শুভ লক্ষণ', শতাব্দীকে ঘিরে সাঁইথিয়ায় বিক্ষোভ ইস্যুতে প্রতিক্রিয়া রাহুল-সুজনের

Rahul Sujan on Satabdi: পঞ্চায়েত ভোটের মুখে বীরভূমের সাঁইথিয়ায় জনসংযোগে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন শতাব্দী রায় ।

বীরভূম: পঞ্চায়েত ভোটের মুখে (Panchayat Election) বীরভূমের সাঁইথিয়ায় জনসংযোগে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন শতাব্দী রায় (Satabdi Roy)। গতকাল সাঁইথিয়া ব্লকের হাতোড়া গ্রামে যান বীরভূমের তৃণমূল সাংসদ। স্থানীয় মহিলারা সরকারি প্রকল্পের বাড়ি নিয়ে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ করেন শতাব্দীর কাছে। এরপর বীরভূমের সাংসদ বলেন, 'অনেক বেশি পেয়েছে, অনেক। আর যারা পায়নি পেয়ে যাবে। দুয়ারে সরকার তো হচ্ছে সেই কারণে'। আর পাল্টা নিশানা এবার রাহুল-সুজনের।

'জন আন্দোলনের সূচনা হচ্ছে', তৃণমূল সাংসদকে ঘিরে সাঁইথিয়ায় গ্রামবাসীদের বিক্ষোভ ইস্যুতে প্রতিক্রিয়া রাহুল সিনহার (Rahul Sinha)। তিনি বলেন, 'মানুষের টাকা চুরি করছে এরা। টাকার পাহাড় তৈরি করছে। তাই এটা শুভ লক্ষণ। মানুষ তার প্রতিবাদ ধ্বনিত করছেন। যেটা আগে দেখা যেত না।' দীর্ঘদিনের বঞ্চনার থেকেই ক্ষোভ বলেই পাশাপাশি প্রতিক্রিয়া দিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের (Panchayet Election) মুখে বীরভূমের সাঁইথিয়ায় জনসংযোগে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন শতাব্দী রায় (Satabdi Roy)। গতকাল সাঁইথিয়া (Saithiya) ব্লকের হাতোড়া গ্রামে যান বীরভূমের (Birbhum) তৃণমূল সাংসদ। স্থানীয় মহিলারা সরকারি প্রকল্পের বাড়ি নিয়ে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ করেন শতাব্দীর কাছে। দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে সমাধানের আশ্বাস দেন তৃণমূল সাংসদ। জন বিপ্লবের এটা প্রথম ধাপ, তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে বেরিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। সরকারি প্রকল্পে বাড়ি, শৌচালয়, পানীয়জল-সহ বিভিন্ন পরিষেবা না পাওয়ার অভিযোগ তুললেন গ্রামবাসীরা। শনিবার বীরভূমের সাঁইথিয়ার হাতোড়া ১ নম্বর সংসদে জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন শতাব্দী।

আরও পড়ুন,'মমতা সেজে' পথ নাটিকা, অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

সাঁইথিয়া ব্লক তৃণমূল সভাপতি সাবের আলি-সহ স্থানীয় নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। সাংসদকে কাছে পেয়ে ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসীদের একাংশ! অভিযোগ ওঠে, সরকারি প্রকল্পে অনেকেই বাড়ি পাননি। কিন্তু যাঁরা পেয়েছেন দু’বার করে পেয়েছেন! আবার কোনও গ্রামবাসী অভিযোগ তুললেন, শৌচালয় তৈরি নিয়ে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও, কাজের কাজ হয়নি!  গ্রামবাসীদের অভাব-অভিযোগ শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন বীরভূমের তৃণমূল সাংসদ। বীরভূমের তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়ের কথায়, এখনও বাড়ি পায়নি যারা পেয়ে যাবেন। বেশিরভাগ মানুষই পেয়েছেন। দুয়ারে সরকার কর্মসূচি সেইজন্যই করা হয়েছে। যাতে সবাই পান। 

সেরা শিরোনাম

Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget