এক্সপ্লোর

Anubrata Mandal: ছয় মাসে ২৪ কেজি ওজন কমেছে অনুব্রতর

Anubrata Weight Decrease: ছয় মাসে  ২৪ কেজি ওজন কমেছে অনুব্রতর । শেষ তিন মাসে কমেছে নয় কেজি।

বীরভূম: বীরভূমে, (Birbhum) শোনা যেত একটা সময়, তাঁর কথা ছাড়া একটা পাতাও নড়ে না। তবে তিনি জেলে যাওয়ার পর ইতিমধ্যেই বদল হয়েছে একাধিক দৃশ্য।। বীরভূমে, মমতার প্রশাসনিক সভার আগে গোটা জেলায় যখন ছেয়েছে ব্যানারে। অথচ প্রচারের সেই ব্যানারে ব্রাত্য ছিলেন অনুব্রত মন্ডল। যদিও অনুব্রতই যখন গ্রেফতার হন, তখন প্রকাশ্যে তার পাশে থাকার কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। গরুপাচার মামলায় গ্রেফতারির পর ইতিমধ্যেই গড়িয়েছে অনেক জল। গ্রেফতারির আগের সেই ছবিও বদলেছে। একাধিকবার জেরা, হাজিরার পর বদলেছে প্রেক্ষাপট। শেষ অবধি পাওয়া খবরে, জানা গিয়েছে, ছয় মাসে  ২৪ কেজি ওজন কমেছে অনুব্রতর (Anubrata Mandal)। 

ফের ওজন কমেছে অনুব্রতর

উল্লেখ্য, ছয় মাসে  ২৪ কেজি ওজন কমেছে অনুব্রতর। শেষ তিন মাসে কমেছে নয় কেজি। তবে এর পাশাপাশি জানা গিয়েছে,  শরীর ভাল নেই তাঁর। সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য আসানসোল জেল থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। প্রসঙ্গত, খাতায় কলমে এখনও তিনি তৃণমূলের জেলা সভাপতি (TMC)। কিছু দিন আগে পর্যন্ত তাঁর প্রতি রক্ষণাত্মক অবস্থান ছিল সকলের। কিন্তু দলনেত্রীর বীরভূম সফরে , প্রচারের জন্য় যে পোস্টার, প্ল্য়াকার্ড, তোরণ, ফেস্টুন করা হয়েছিল, সেখানে কোথাও উল্লেখ পর্যন্ত নেই  অনুব্রত-র ছবি। তার পরিবর্তে বরং জায়গা পেয়েছ, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরীদের ছবি। এ যেন ঘরের মাঠে, বড় ম্য়াচ ঘরের ছেলে ছাড়াই। গরুপাচার মামলায় অনুব্রতর গ্রেফতার হওয়ার পর প্রথম বার বীরভূম সফরে যান  মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে বোলপুর থেকে শান্তিনিকেতন, দলের প্রচারে ধরা পড়েছে সম্পূর্ণ এক অচেনা ছবি। 

আরও পড়ুন, 'DA বাড়বে না', বিস্ফোরক মন্তব্য সরকারি কর্মচারীদের একাংশের

নিজের জেলায় ব্রাত্য অনুব্রত

তৃণমূলের তৈরি করা বিভিন্ন গেট ও অসংখ্য ব্যানার-ফেস্টুনে কোথাও দেখা নেই অনুব্রতর ছবির। জেলায় যখন হইহই রইরই, সেই সময় মমতা, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, ফিরহাদ হাকিমের পাশে জেলার দুই বিধায়ক চন্দ্রনাথ এবং বিকাশের ছবিও চোখে পড়ে। কিন্তু এ যাবৎ বীরভূমে মমতার স্নেহভাজন এবং বিশ্বস্ত সেনাপতি অনুব্রতর ছবি কার্যতই উধাও ছিল। সূত্রের দাবি, সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, মমতার সফরের সময় অনুব্রতর কোনও ছবি কোথাও ব্যবহার করা হবে না। যদিও এ নিয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা ফিরহাদ বলেন, 'ও আসেনি বলে ছবি নেই। ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে ওকে। আইন আইনের পথে চলবে।  অনুব্রতকে নিয়ে কোনও আলোচনা হয়নি। দিদি শুধু জানতে চাইলেন, ওর মেয়ে কেমন আছেন।'

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
West Bengal News Live: নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget