এক্সপ্লোর

DA Agitation: 'DA বাড়বে না', বিস্ফোরক মন্তব্য সরকারি কর্মচারীদের একাংশের

WB Govt Worker DA Agitation: হুঁশিয়ারি সত্ত্বেও এদিন বকেয়া ডিএ-র দাবিতে আজ ও কাল সরকারি অফিসে ৪৮ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা। আর এমনই এক আবহে ধরা পড়ল উলটপূরাণ।

কলকাতা:  পশ্চিমবঙ্গ আদালত কর্মচারি সমিতির তরফে এদিন জানানো হয়, তাঁরা হাজিরা খাতায় সই করে আন্দোলনে (Agitation) নেমেছেন। তাদের বক্তব্য, বারবার দাবি জানানো সত্বেও সরকার তাঁদের ডিএ (DA) দিচ্ছে না। হুঁশিয়ারি সত্ত্বেও এদিন বকেয়া ডিএ-র দাবিতে আজ ও কাল সরকারি অফিসে (Govt Office) ৪৮ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা। আর এমনই এক আবহে ধরা পড়ল উলটপূরাণ। এই আন্দোলনে সরকারি কর্মীদের একাংশ ফল নিয়ে খুব একটা বিশ্বাসী নন। এমনটা নয় যে, তাঁরা বকেয়া ডিএ চান না। বরং এদিন হতাশই লক্ষ্য করা গেল তাঁদের কথায়। 'কর্মবিরতি করে লাভ হবে না, ডিএ বাড়বে না', এদিন এমনই বিতর্কিত (Controversy) মন্তব্য শুনতে সরকারি কর্মীদের একাংশের মুখে।

অপরদিকে, এদিন খাদ্য ভবনে শুনতে পাওয়া যায় ভিন্ন মতামত। একদিকে কর্মবিরতির সিদ্ধান্তে অনড় থেকে রাজ্য সরকার বিরোধী স্লোগান দিতে দিতে অবস্থান করছেন সরকারি কর্মীচারিরা। পাশাপাশি, তারই পাশে সরকারি কর্মচারী ফেডারেশন যারা রয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে  অভিনন্দন জানিয়ে তাঁরা এখানে কিন্তু, পাল্টা স্লোগান এখানে দিচ্ছেন। তাঁদের বক্তব্য, যারা উন্নয়নকে স্তব্ধ করতে চাইছে, তাঁদের বিরুদ্ধে আমাদের লড়াই।  বাংলার উন্নয়ন যেভাবে মাননীয়া মুখ্যমন্ত্রী এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাঁকে যারা বাধা দেবেন, তাঁদের বিরুদ্ধে আমাদের লড়াই। এত আর্থিক বঞ্চনা সত্বেও আমাদের মুখ্যমন্ত্রী ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করে দিয়েছেন। তাতে আমরা খুশি আছি।'

 যদিও ৩ শতাংশ DA বৃদ্ধির পরও, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক রয়েছে ৩২ শতাংশ। এরই প্রতিবাদে, সোম ও মঙ্গলবার রাজ্য সরকারের দফতরে কর্মবিরতির ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। যার মোকাবিলায় শনিবার এই কড়া সার্কুলার জারি করে নবান্ন। অর্থ দফতরের প্রধান সচিব মনোজ পন্থের জারি করা নির্দেশিকায় উল্লেখ জানিয়ে দেওয়া হয়েছে। নবান্ন এই সার্কুলার জারি করতেই, আরও ঝাঁঝ বাড়িয়েছেন DA-এর দাবিতে আন্দোলনকারীরা। রবিবার আন্দোলন স্থলে, প্রতীকী সার্কুলার জ্বালিয়ে, জানানো হয় প্রতিবাদ।  দাবি আদায় না করা পর্যন্ত চলবে এই আন্দোলন। ২০ ও ২১ ফেব্রুয়ারি সারাদিনের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন।

আরও পড়ুন, 'ভাড়াটে খুনিকে কাজে লাগানো হয়েছিল', তৃণমূল বুথ সভাপতি খুনে বিস্ফোরক তথ্য

সরকার কড়া মনোভাব দেখানোর পরেও সেটা করবেনই বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সরকার ভয় পেয়েছে বলেও দাবি জানিয়েছেন তাঁরা। আর সেই দাবিতে অনড় থেকেই আজ ও কাল সরকারি অফিসে ৪৮ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা। ধর্না মঞ্চেই আন্দোলনকারীরা একে অন্যকে কর্মবিরতির ব্যাজ পরিয়েছেন। পাশাপাশি, শহিদ মিনারে তাঁদের ধর্না-অবস্থান এদিন ২৫ দিনে পড়ল। অনশন চলছে ১১ দিন ধরে। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। তবু বকেয়া DA-র দাবিতে আন্দোলন জারি থাকবে বলে রাজ্য সরকারি কর্মীরা জানিয়েছেন। 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget