এক্সপ্লোর

Birbhum : প্যাকেট খুলতেই 'চক্ষু চড়কগাছ', আসেনি অ্যামাজনে অর্ডারের মোবাইল; অভিযোগ লাভপুরের যুবকের

Birbhum : ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনের দাম বাবদ ১৬ হাজার ৯৯০ টাকা পেমেন্টও করে দেন বলে জানান যুবক...

আবীর ইসলাম, লাভপুর (বীরভূম) : প্যাকেট খুলতেই 'চক্ষু চড়কগাছ' ! এবার অনলাইনে মোবাইল ফোন অর্ডার করে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ তুললেন বীরভূমের (Birbhum) লাভপুরের এক যুবক। এনিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। এমনকী সংশ্লিষ্ট অনলাইন সংস্থা অ্যামাজনকেও বিষয়টি জানান তিনি। যদিও কোনও সুরাহা হয়নি বলে দাবি তাঁর।

লাভপুর থানার ষষ্ঠীনগর গ্রামের যুবক রাজ কুমার ঘোষ। গত ১৭ জানুয়ারি তারিখে তিনি অনলাইনে মাধ্যমে অ্যামাজন অ্যাপ থেকে একটি স্মার্টফোনের অর্ডার করেন। এস বি আই ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনের দাম বাবদ ১৬ হাজার ৯৯০ টাকা পেমেন্টও করে দেন। কিন্তু, ১৯ তারিখে তাঁর কাছে পার্সেল এলে হতবাক হয়ে যান ওই যুবক।

আরও পড়ুন ; এক ক্লিকেই গায়েব টাকা, ৩ অধ্যাপিকাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার জামতাড়া গ্যাংয়ের ২ সদস্য

প্যাকেট খুলে রাজকুমার দেখেন, মোবাইলের সমস্ত জিনিসপত্র রয়েছে। অথচ নেই মোবাইল। পুরো বিষয়টি সিসিটিভি ক্যামেরার সামনেই হয়। এরপর তিনি অ্যামাজন কর্তৃপক্ষকে মেল করে একটি অভিযোগ জানান। কিন্তু, সেখান থেকে কোনও সুরাহা হয়নি বলে জানান তিনি। পরে লাভপুর থানার দ্বারস্থ হন। যদিও পুলিশের তরফ থেকে বলা হয়েছে, বিষয়টি সাইবার সেলকে জানাতে।

এই মুহূর্তে এই যুবক বোলপুরে অ্যামাজন অফিসের খোঁজ করছেন । তাঁর অভিযোগ, অ্যামাজন অ্যাপের মাধ্যমে আমি মোবাইলটি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট। তাই পুরো বিষয়টা সিসিটিভি ক্যামেরায় ধরে রেখেছি। প্যাকেট খুলতেই দেখতে পাই, মোবাইলের সমস্ত জিনিস আছে, অথচ নেই মোবাইল । বিষয়টি পুলিশকে জানিয়েছি। অ্যামাজন কর্তৃপক্ষকেও মেল করে অভিযোগ জানাই । কর্তৃপক্ষ জানিয়েছে, রিফান্ড পাওয়া যাবে না।

প্রসঙ্গত, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindrabharati University) ৩ অধ্যাপিকাকে (Professor) প্রতারণার অভিযোগ। জামতাড়া (Jamtara) থেকে ২ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। কয়েক দিন আগে প্রতারণার শিকার হন রবীন্দ্র ভারতীর তিন অধ্যাপিকা। তাঁদের মধ্যে একজন পুলিশের কাছে অভিযোগ জানান। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
Birbhum News:কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের নেতাকে
কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের নেতাকে
Birbhum: সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য

ভিডিও

WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget