এক্সপ্লোর

Jamtara Gang : এক ক্লিকেই গায়েব টাকা, ৩ অধ্যাপিকাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার জামতাড়া গ্যাংয়ের ২ সদস্য

Jamtara Gang : গতবছর সেপ্টেম্বর মাসে জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে কলকাতাজুড়ে গোয়েন্দা পুলিশের তল্লাশি অভিযান চলে...

প্রকাশ সিনহা ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindrabharati University) ৩ অধ্যাপিকাকে (Professor) প্রতারণার অভিযোগ। জামতাড়া (Jamtara) থেকে ২ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। 

কয়েক দিন আগে প্রতারণার শিকার হন রবীন্দ্র ভারতীর তিন অধ্যাপিকা। তাঁদের মধ্যে একজন পুলিশের কাছে অভিযোগ জানান। 

কিন্তু কীভাবে প্রতারণা ? পুলিশ সূত্রে খবর, KYC আপডেটের নামে ব্যাঙ্ককর্মী পরিচয় দিয়ে প্রতারকরা একটি লিঙ্ক পাঠায়। অভিযোগ, ওই লিঙ্কে ক্লিক করা মাত্রই অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয় সব টাকা। 

তদন্তে নেমে লালবাজারে সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা অভিযান চালায় ঝাড়খণ্ডের জামতাড়ায়। পুলিশ সূত্রে দাবি, সেখান থেকেই গ্রেফতার করা হয় কুখ্যাত জামতাড়া গ্যাংয়ের ২ সদস্যকে। ধৃতদের নাম প্রদীপ বাউড়ি ও মিলন দান। অভিযুক্তদের কাছ থেকে ২ লক্ষের বেশি টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। 

আরও পড়ুন ; জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে শহরজুড়ে অভিযান কলকাতা পুলিশের, গ্রেফতার ১৬

পুলিশ সূত্রে খবর, অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ওই টাকা প্রতারকরা নিজেদের ২টি অ্যাকাউন্টে সরিয়ে ফেলে। সেই সূত্র ধরেই পুলিশ গ্রেফতার করল ২ অভিযুক্তকে। 

এর আগে গতবছর সেপ্টেম্বর মাসে জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে কলকাতাজুড়ে গোয়েন্দা পুলিশের তল্লাশি অভিযান চলে। ব্যাঙ্ক প্রতারণা শাখার পুলিশের হাতে গ্রেফতার হয় ১৬ জন। ধৃতদের অধিকাংশই ঝাড়খণ্ডের জামতাড়া, গিরিডি ও ধানবাদের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, কলকাতার আশেপাশের এলাকায় ঘাঁটি গেড়ে এরা অপারেশন চালাত। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় জাল এটিএম কার্ড, মোবাইল ফোন ও ল্যাপটপ। 

ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে দক্ষিণ কলকাতার বাসিন্দা এক ব্যক্তির অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে প্রতারণার অভিযোগ ওঠে। এন্টালির প্রৌঢ় ব্যবসায়ীর ২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে লোপাট হয় লক্ষাধিক টাকা। ব্যাঙ্ক ও লালবাজার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget