এক্সপ্লোর

Birbhum News: তৃণমূল নেতাদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে পোস্টার ঘিরে চাঞ্চল্য

পোস্টারে দুই তৃণমূল নেতার সম্পত্তির খতিয়ান লেখা রয়েছে। অঞ্চল সভাপতিকে পাওয়া না গেলেও, দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন ভূমি কর্মাধ্যক্ষ।

এরশাদ আলম, বীরভূম: গরুপাচার (Cow Smuggling Case) মামলায় জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জেলে থাকাকালীনই এবার বীরভূমের (Birbhum) দুবরাজপুরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে পোস্টার ঘিরে চাঞ্চল্য। যশপুরের তৃণমূল অঞ্চল সভাপতি শেখ কাঞ্চন ও দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা পরিমল সৌয়ের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকা ও নিজেদের সম্পত্তি বাড়ানোর অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) উদ্দেশ্য করে লাগানো হয়েছে পোস্টার।

পোস্টারে দুই তৃণমূল নেতার সম্পত্তির খতিয়ান লেখা রয়েছে। অঞ্চল সভাপতিকে পাওয়া না গেলেও, দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন ভূমি কর্মাধ্যক্ষ। সাধারণ মানুষকে ঠকিয়ে নিজেদের পকেট ভরছেন তৃণমূল নেতারা, কটাক্ষ বিজেপির। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা, পাল্টা দাবি তৃণমূলের। 

চালকল থেকে শুরু করে প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট। একের পর এক সংস্থা। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর, তাঁর মেয়ে ও প্রয়াত স্ত্রীর নামে একাধিক সম্পত্তি হদিশ পেয়েছে CBI। শুধু অনুব্রত মণ্ডল নয়, তাঁর দেহরক্ষী ধৃত সায়গল হোসেনেরও বীরভূমে বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। 

এই প্রেক্ষাপটেই অনুব্রত মণ্ডলের খাসতালুক বীরভূমের দুবরাজপুরের একাধিক জায়গায় পড়ল পোস্টার।  বাদ গেল না তৃণমূলের পার্টি অফিসও যেখানে যশপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ কাঞ্চন এবং তৃণমূল পরিচালিত দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ পরিমল সৌয়ের সম্পত্তির খতিয়ান তুলে ধরে নিশানা করা হয়েছে। 

পোস্টারে দাবি করা হয়েছে, শেখ কাঞ্চনের ৮০ লক্ষ টাকার বিলাসবহুল বাড়ি, ২৭ লক্ষের আম বাগান, ৪টি পুকুর এবং ১৭ বিঘা জমি রয়েছে। পাশাপাশি পরিমল সৌ-এর বাড়িতে হাড়ি ভর্তি সোনা, গোলা ভর্তি টাকা রয়েছে বলে দাবি করা হয়েছে পোস্টার। 

কিন্তু কারা এই পোস্টার দিয়েছে, তার উল্লেখ করা না হলেও, পোস্টারটি দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দুবরাজপুরের তৃণমূল ব্লক সভাপতি ভোলানাথ মিত্রকে উদ্দেশ্য করে। পাশে লেখা খেলা হবে পঞ্চায়েতে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, অন্যান্য জায়গার পাশাপাশি তৃণমূলের পার্টি অফিসের বাইরেও লাগানো হয়েছিল পোস্টারটি। যদিও পরে কেউ সেটি ছিঁড়ে ফেলেন।

গত বিধানসভা নির্বাচনে, বীরভূমে ১১টি কেন্দ্রের মধ্যে শুধুমাত্র দুবরাজপুরে জিতেছে বিজেপি। তবে বিরোধী কোনও দলের নাম না নিলেও, পোস্টার দেওয়ার নেপথ্যে ষড়যন্ত্র দেখছেন তৃণমূল নেতা পরিমল সাউ। বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি, যশপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ কাঞ্চন। পোস্টার দেওয়ার নেপথ্যে কারা, তা নিয়ে জল্পনা থাকলেও পঞ্চায়েত ভোটের আগে এই পোস্টার ঘিরেই সরগরম দুবরাজপুরের রাজনীতি।
।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget