এক্সপ্লোর

Birbhum News: নলহাটির পাথর খাদানে ৬ শ্রমিকের মৃত্যুর ঘটনায় উঠছে প্রশ্ন, গ্রেফতার খাদান মালিক

Birbhum Quarry Owner Arrested : নলহাটিতে বেআইনি খাদানের বলি ৬, গ্রেফতার বেআইনি পাথর খাদান মালিক ভুলু ঘোষ

ভাস্কর মুখোপাধ্যায়,বীরভূম: নলহাটিতে বেআইনি খাদানের বলি ৬, গ্রেফতার করা হল এবার খাদান মালিককে। গ্রেফতার বেআইনি পাথর খাদান মালিক ভুলু ঘোষ।কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে বেআইনি খাদানের রমরমা? নলহাটির পাথর খাদানে ৬ শ্রমিকের মৃত্যুর ঘটনায় উঠছে প্রশ্ন। ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অভিযোগের ভিত্তিতে FIR রুজু করা হয়েছে।

আরও পড়ুন, SSC-র পরীক্ষা দিলেন রাজন্যা হালদার, 'স্বচ্ছ নিয়োগের ভাবনা, যদি আবারও ভাবতে হয়, সেটা লজ্জার...'

অবশেষে গ্রেফতার বীরভূমের বেআইনি পাথর খাদানের মালিক। শুক্রবার নলহাটির খাদানে কাজ চলাকালীন ওপর থেকে পাথর পড়ে মৃত্যু হয় ৬ শ্রমিকের। ঘটনার পরই সপরিবারে গা ঢাকা দেন অভিযুক্ত খাদান মালিক। পলাতক অভিযুক্তের মোবাইল লোকেশন ট্র্যাক করে শনিবার রাতে নলহাটিরই একটি জায়গা থেকে গ্রেফতার করে পুলিশ। প্রায় ২০০ ফুট উপর থেকে ধস নামায়, শুক্রবার থেঁতলে বীভৎসভাবে মৃত্যু হয় খাদানে কাজ করা ৬ শ্রমিকের। জেসিবি দিয়ে পাথর সরিয়ে উদ্ধার করতে হয় কার্যত চিঁড়েচ্যাপ্টা দেহগুলি!মর্মান্তিক পরিণতির প্রায় ৪৮ ঘণ্টার মাথায় গ্রেফতার করা হল বীরভূমের সেই 'মারণ-খাদানের' মালিক ভুলু ঘোষকে।

সূত্রের খবর, নিজের পাথর খাদানে ভয়ঙ্কর ওই দুর্ঘটনার পর থেকেই সপরিবারে বাড়ি থেকে উধাও হয়ে যান খাদান মালিক। শনিবার রাতে তাঁর মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে, বাহাদুরপুরের বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি জায়গা থেকে খাদান মালিককে গ্রেফতার করে নলহাটি থানা।বীরভূমের পুলিশ সুপার আমনদীপ বলেন, পাথর খাদানে একটা ঘটনা ঘটেছে যেখানে ৬ জন মারা গেছে, ৪ জন আহত হয়েছে। যে খাদান ছিল সেটা বেআইনিভাবে চলছিল। মূল অভিযুক্ত ভুলু ঘোষকে গ্রেফতার করেছি। নলহাটি থেকেই ওকে গ্রেফতার করা হয়েছে। ওকে হেফাজতে নিয়েছি। কার মদতে কাজ করছিল? এর মধ্যে যদি আরও কেউ জড়িত থাকে তাঁদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেব।'

শুক্রবার বীরভূমের নলহাটির পাথর খাদানে হুড়মুড় করে নামে ধস। কাজ চলাকালীন ওপর থেকে পাথর মাথায় পড়ে মৃত্যু হয় কারও!কারও দুই পা-সহ শরীরের বেশিরভাগ অংশ থেঁতলে যায়! ৬ জনের মর্মান্তিক মৃত্যুর পর, ওই পাথর খাদান নিয়ে মুখ খোলে স্থানীয়দের একাংশ। আহত শ্রমিকের দাদা স্বপন মাল বলেন, অবৈধ খাদান। যত পাহাড়ের ৯৯ শতাংশ অবৈধ খাদান। ২০০ ফুট উঁচু থেকে আজকে এই পাথরে ধস নেমে মারা গেছে। পরপর দুর্ঘটনা ঘটছে। প্রশাসন কোনও নজর দিচ্ছে না। এরপরেই খাদান মালিক ভুলু ঘোষের বিরুদ্ধে নলহাটি থানায় দায়ের হয় FIR।ধৃত খাদান মালিকের আত্মীয়  সেন্টু ঘোষ বলেন, 'দু'তিন বছর ধরে ব্যবসা করছে, তার আগে চাষবাস করত। আস্তে আস্তে গাড়ি কিনে মাইনসে (পাথর খাদানের ব্যবসা) ঢোকে। বৈধ (খাদান) কি অবৈধ বলতে পারব না।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget