এক্সপ্লোর

SSC Exam: SSC-র পরীক্ষা দিলেন রাজন্যা হালদার, 'স্বচ্ছ নিয়োগের ভাবনা, যদি আবারও ভাবতে হয়, সেটা লজ্জার...'

SSC Exam Attended Rajanya Haldar : একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশ নিলেন রাজন্যা হালদার।

কলকাতা:  নির্বিঘ্নে শেষ হল SSC-র পরীক্ষা। SSC-র পরীক্ষা দিলেন রাজন্যা হালদার। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশ নিলেন সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী। 

আরও পড়ুন, SSC পরীক্ষায় বসা হল না, 'চাকরি হারানোর পর মানসিক অবসাদে ভুগছিলেন', আগের রাতেই চাকরিহারা শিক্ষকের মৃত্যু !


SSC Exam: SSC-র পরীক্ষা দিলেন রাজন্যা হালদার, 'স্বচ্ছ নিয়োগের ভাবনা, যদি আবারও ভাবতে হয়, সেটা লজ্জার...

নিয়োগ স্বচ্ছ হবে তো ? চাকরি প্রার্থীদের এই প্রশ্নও ছিল। এদিন রাজন্যা হালদার বলেন, যারা পরীক্ষা দিয়েছিল আগে, যারা পাশ করেছিল , যারা অলরেডি চাকরি পেয়ে গিয়েছিল, তাঁদের মুখটা দেখে, ..আজকে ঢুকতে গিয়েই দেখছিলাম, কোলে সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে। তাঁদের মুখটা দেখে এইটুকু মায়া হওয়া তো উচিত। এটা তাঁদের যোগ্য প্রাপ্য। আমার মনে হয়, স্বচ্ছ নিয়োগের ভাবনা,  আমাদের যদি আবারও ভাবতে হয়, স্বচ্ছ নিয়োগ হবে কিনা, সেটা লজ্জার।'

উল্লেখ্য, কমিশনের পাশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন তিনি বলেন, 'পরীক্ষা স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ১০ বছর এই পরীক্ষার তথ্য সংরক্ষণ করবে SSC'। কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতার উপর আস্থা বাড়বে, বার্তা শিক্ষামন্ত্রীর। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, 'নভেম্বর মাস থেকে শুরু ইন্টারভিউ', আগামী মঙ্গলবার নবম-দশমের মডেল উত্তর ওয়েবসাইটে। ২০ সেপ্টেম্বরের মধ্যে একাদশ-দ্বাদশের মডেল উত্তর। উত্তর চ্যালেঞ্জ করার জন্য ৫ দিনের সময়সীমা। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বাড়তি ১০ নম্বর যোগ হবে ইন্টারভিউর আগে', বার্তা তাঁর।

৯ বছর পর পরীক্ষা হচ্ছে SSC-র। গত ৭ তারিখ পরীক্ষা হয় নবম-দশমের শিক্ষক নিয়োগের। রবিবার হল একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য SSC-র শিক্ষক নিয়োগ পরীক্ষা। একবার যোগ্য প্রমাণিত হয়েও ফের পরীক্ষায় বসতে এসে ক্ষোভ উগরে দিলেন অনেকেই।চাকরিহারা 'যোগ্য' শিক্ষক ও SSC পরীক্ষার্থী  মেহবুব মণ্ডল বলেন, '৭ বছর চাকরি করার পর, নিরাপরাধ হওয়ার পর, সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পর চাকরি চলে গেছে! তাদেরকে আবার নতুন করে অগ্নিপরীক্ষা দিয়ে আবার পাস করে দেখাতে হবে। এটা খুব কঠিন কাজ!  রাষ্ট্রীয় অরাজকতা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং বিচারব্যবস্থার অপদার্থতার জন্য যাদের চাকরি গেল, তাদের জীবনজীবিকা, তাদের সাংবিধানিক অধিকারগুলো কোথায় যাবে, কীভাবে যাবে? ' 

রবিবার পরীক্ষা হল একাদশ-দ্বাদশের ১২ হাজার ৫১৪টি শূন্য়পদে শিক্ষক নিয়োগের জন্য। পরীক্ষার্থীর সংখ্য়া ছিল ২ লক্ষ ৪৬ হাজার ৫০০। পরীক্ষা নেওয়া হল ৪৭৮টি কেন্দ্রে।প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা ছিল জোরদার কড়াকড়ি ছিল নিয়মের।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget