এক্সপ্লোর

Bhadu Sheikh Murder: ভাদু শেখ খুনে এফআইআর সিবিআইয়ের

Birbhum News Update: অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে পলাশ শেখ, সোনা শেখ, সঞ্জু শেখ, ছোট লালন, মাসাদ শেখ-সহ ১০ জনের।

প্রকাশ সিনহা, রামপুরহাট, বীরভূম: বগটুইয়ের তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় এবার এফআইআর দায়ের করল সিবিআই।

কোন আইনে মামলা?
সূত্রের খবর, ভারতীয় দণ্ডবিধির ৩০২ খুন, ১২০ বি-এ ষড়যন্ত্র, ৩৪ ধারায় সংগঠিত অপরাধ এবং বিস্ফোরক আইনের ৩ ও ৪ নম্বর ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে পলাশ শেখ, সোনা শেখ, সঞ্জু শেখ, ছোট লালন, মাসাদ শেখ-সহ ১০ জনের। খবর সিবিআই সূত্রে।

আদালত জানিয়েছে:
শুক্রবারই সিবিআই-এর হাতে ভাদু শেখ খুনের তদন্তভার তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছিল, রামপুরহাট হত্যাকাণ্ডের পাশাপাশি এবার তৃণমূল উপ প্রধান ভাদু শেখের খুনেরও তদন্ত করবে সিবিআই। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ভাদু শেখের খুন ও বগটুই হত্যাকাণ্ডের ঘটনার মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। ভাদু শেখ খুনের তদন্তভার হাতে নিতে আপত্তি নেই বলে এর আগে জানিয়েছিল সিবিআই। আদালত জানিয়েছে, বগটুইয়ের হত্যাকাণ্ড এবং ভাদু খুন—একত্রে দুই ঘটনার তদন্ত করবে সিবিআই। প্রকৃত অপরাধীদের খুঁজে বার করতে হবে তাদের। তাদের খুঁজে বার করে নিরপেক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গে গোটা ঘটনার তদন্ত সারতে হবে। শুরু থেকে মামলাকারীরা জানিয়ে আসছিলেন যে, দুই ঘটনার মধ্য যোগসূত্র ছিন্ন করতে তথ্য-প্রমাণ নষ্ট করা গতে পারে। এ ব্যাপারে রাজ্য পুলিশ পক্ষপাতিত্ব করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। 

হিংসার বলি:
গত ২১ মার্চ রাতে রাস্তার ধারের দোকানে চা খেতে গিয়ে খুন হন ভাদু। তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে একদল দুষ্কৃতী। তাতেই মারা যান তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ভাদু। এরপরই বগটুইয়ে পর পর বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা সামনে আসে। তাতে শিশু-সহ আট জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান একজন। ভাদু খুনের প্রতিশোধ নিতেই বগটুইয়ে এই নৃশংস হামলার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনাতেও মামলার পর, তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। 

ভাদুর উত্থান:
নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের রাজনৈতিক উত্থান ছিল নজরকাড়া। ভাদুকে প্রথমে লোকে চিনত থানার গাড়িচালক হিসেবে। সেখান থেকে থানার ডাক মাস্টার হন ভাদু। ৫ বছর আগে ভাদুকে উপপ্রধান করা হয়। স্থানীয় সূত্রে খবর, ভাদু শেখ খুনে অভিযুক্ত সোনা শেখ, পলাশ শেখ, নিউটন শেখরা একসময় তৃণমূল নেতার ঘনিষ্ঠ ছিলেন। এদের বিরুদ্ধেই গত জানুয়ারি মাসে ভাদুর দাদা বাবর শেখকে খুনের অভিযোগ ওঠে। স্থানীয়দের একাংশের দাবি, বালি খাদান নিয়ে দু’টি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। তার জেরেই খুন হন ভাদু শেখ এবং তারপরে প্রতিহিংসা নিতে আগুন লাগানোর অভিযোগ ওঠে।

আরও পড়ুন: সঙ্গীরা মিষ্টির দোকানে, অনুপস্থিত নিরাপত্তারক্ষীরাও, ভাদু একা জানল কী করে দুষ্কৃতীরা! ঘনাচ্ছে রহস্য

 

 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget