এক্সপ্লোর

Bhadu Sheikh Murder: সঙ্গীরা মিষ্টির দোকানে, অনুপস্থিত নিরাপত্তারক্ষীরাও, ভাদু একা জানল কী করে দুষ্কৃতীরা! ঘনাচ্ছে রহস্য

Rampurhat Murder: ২১ মার্চ রাতে, বগটুই মোড়ে, এভাবেই বোমা মেরে খুন করা হয় তৃণমূলের (TMC) উপপ্রধান ভাদু শেখকে।

প্রকাশ সিন্হা, বীরভূম: তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ (Bhadu Sheikh Murder) সঙ্গী এবং নিরাপত্তারক্ষী ছাড়া কোথাও যেতেন না। কিন্তু সিসিটিভি ফুটেজে, খুনের সময় তাঁর আশেপাশে কাউকে দেখা যায়নি। তাহলে কোথায় ছিলেন তাঁরা? এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবিপি আনন্দর অন্তর্তদন্তে (Rampurhat Murder)। সঙ্গীরা ইচ্ছাকৃতভাবে সরে যাননি তো? সেই প্রশ্নও মাথাচাড়া দিচ্ছে বিভিন্ন মহলে।

কোথায় ছিলেন ভাদুর নিরাপত্তারক্ষীরা, উঠছে প্রশ্ন

২১ মার্চ রাতে, বগটুই মোড়ে, এভাবেই বোমা মেরে খুন করা হয় তৃণমূলের (TMC) উপপ্রধান ভাদু শেখকে। স্থানীয় সূত্রে খবর, ভাদু সবসময় সঙ্গী এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে থাকতেন। কিন্তু সিসিটিভি ফুটেজে, খুনের সময় কাউকে ভাদুর কাছে দেখা যায়নি। বরং বোমা মেরে দুষ্কৃতীরা পালানোর পর ভাদুকে একা পড়ে থাকতে দেখা যায়।

তাহলে হামলার সময় ভাদুর সঙ্গীরা কোথায় ছিল? এ প্রসঙ্গেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবিপি আনন্দর অন্তর্তদন্তে। ভাদু শেখকে যখন বোমা মেরে খুন করা হয়, তখন তাঁর সঙ্গীরা একটু দূরে মিষ্টি খাচ্ছিলেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, খুনের দিন আগাম ২ লক্ষ টাকা দিয়ে একটি জমির চুক্তি পাকা করেন ভাদু শেখ। সহযোগীরা ভাদুর কাছে মিষ্টি খেতে চাইলে ভাদু তাঁদের টাকা দিয়ে দেন।

আরও পড়ুন: Birbhum Violence: তৃণমূল উপ প্রধান ভাদু শেখের খুনেরও তদন্ত করবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের ।Bangla News

এরপর তাঁরা বগটুই মোড় (Bogtui) থেকে ৮০ মিটার দূরে একটি দোকানে মিষ্টি আর সিঙ্গারা খেতে চলে যান। ওই মিষ্টির দোকানের এক কর্মী জানান, ৬ জন মিষ্টি খেতে এসেছিলেন। একপ্লেট করে মিষ্টি আর সিঙ্গারা অর্ডার করেন। ভাদুর সঙ্গীরা যখন এই দোকানে দাঁড়িয়ে মিষ্টি খাচ্ছে, তখনই হঠাৎ কানে আসে বিস্ফোরণের শব্দ। 

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বোমা মেরে দুষ্কৃতীরা মোটর সাইকেলে চেপে পালিয়ে যায়। তার মিনিটখানেক বাদে ভাদুর কাছে ছুটে আসেন তাঁর সঙ্গীরা। তৃণমূল কাউন্সিলর অশ্বিনী তিওয়ারি জানিয়েছেন, ভাদুর ছেলেদের সঙ্গে কথা হয়েছে তাঁর। ঘটনার সময় তাঁরা মিষ্টির দোকানেই ছিলেন। 

ভাদু একা রয়েছেন, সে কথাই বা জানলেন কী করে দুষ্কৃতীরা, উত্তর অধরা

এখানেই নানা মহলে প্রশ্ন উঠছে যে, ভাদু নিরাপত্তার ঘেরাটোপের বাইরে বেরোবেন, এটা আততায়ীরা জানল কী করে? ভাদু যে একা, এই খবর কি তাঁরই ঘনিষ্ঠ কেউ আততায়ীদের কাছে পৌঁছে দিয়েছিল? এ ক্ষেত্রে সহায়ক হতে পারত, মিষ্টির দোকানের সিসিটিভি ফুটেজ। কিন্তু, মিষ্টির দোকানের মালিকের দাবি, পুলিশ তাঁর দোকানে আসেনি। মিষ্টির দোকানের মালিক জানিয়েছেন, পুলিশ-সিবিআই কেউ আসেনি। আর সিসিটিভি ফুটেজ তো সাতদিনের থাকে! তাই তদন্তে নেমে সিবিআই কী করে, সেদিকেই তাকিয়ে সকলে।

সেরা শিরোনাম

Illegal Constriction: বাঁধের ওপরে তৃণমূলের পার্টি অফিস! বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হল বেআইনি নির্মাণ
বাঁধের ওপরে তৃণমূলের পার্টি অফিস! বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হল বেআইনি নির্মাণ
Group C, Group D-র এই কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত, এইসব কর্মীদের পাস করতেই হবে এই পরীক্ষা
Group C, Group D-র এই কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত, এইসব কর্মীদের পাস করতেই হবে এই পরীক্ষা
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
Weather Forecast: কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে
কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে

ভিডিও

Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget