এক্সপ্লোর

Birbhum News: রামপুরহাটে জাতীয় সড়কে ট্রাক থেকে ১৬ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার, গ্রেফতার ৩

Explosive Recovered: ব্যাগের ওপর ব্যাচ নম্বর মুছে ফেলা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। কী কারণে এত পরিমাণ বিস্ফোরক আনা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভাস্কর মুখোপাধ্যায়, রামপুরহাট : রামপুরহাটে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। তেলঙ্গানা থেকে ঝাড়খণ্ড নিয়ে যাওয়ার পথে রামপুরহাটের মনসুবা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়কে ট্রাক আটকায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ৩২০ ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট। মোট ১৬ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ট্রাকের চালক-খালাসি-সহ ৩ জনকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক বেআইনিভাবে ঝাড়খণ্ডের দেওঘরে পাচার করা হচ্ছিল। ব্যাগের ওপর ব্যাচ নম্বর মুছে ফেলা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। কী কারণে এত পরিমাণ বিস্ফোরক আনা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

কী ঘটনা ?

গতকাল রাত থেকেই বীরভূমের কাঁকড়তলার জামালপুরে বেআইনি বালি খাদানের টাকার ভাগ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় ২ জন আহত হয়েছেন। ৯ জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। এই আবহেই এবার জেলায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল বীরভূমের রামপুরহাটে। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেটের পরিমাণ প্রায় ১৬ হাজার কেজি। 

সোমবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, তেলঙ্গানা থেকে ঝাড়খণ্ড নিয়ে যাওয়ার পথে রামপুরহাটের মনসুবা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাক আটকায় পুলিশ। তা থেকেই বাজেয়াপ্ত করা হয় ৩২০ ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট। পুলিশ সূত্রে খবর, তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলা থেকে বিপুল পরিমাণ ওই বিস্ফোরক বেআইনিভাবে ঝাড়খণ্ডের দেওঘরে পাচার করা হচ্ছিল। ব্যাগের ওপর ব্যাচ নম্বর মুছে ফেলা হয়েছিল।

ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেন,  "পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এদেরকে এখনও ছেড়ে রেখেছে। আমি আপনাদের মাধ্যমে দাবি করব, কেন্দ্রীয় এজেন্সি NIA-কে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এই যে আজকের এই ঘটনা, এই ঘটনার বৃহত্তর ষড়যন্ত্র আছে। এবং এর সঙ্গে আন্তর্জাতিক চক্র যুক্ত আছে বলে আমার মনে হচ্ছে। "

পাল্টা বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে রাজ্যের শাসক দল। বীরভূম তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্য়ায় বলেন, "পুলিশ সক্রিয় আছে বলে, প্রশাসন সক্রিয় আছে বলে প্রায়ই দেখবেন মাঝে মাঝে এগুলো ধরা পড়ে। এবং পুলিশ তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। এ ব্যাপারে বিজেপির বলা সাজে না। প্রায়ই যে ট্রাকগুলো ধরা পড়ছে সেগুলো সবই ঝাড়খণ্ড থেকে আসছে। এবং সেখানে বিজেপিরই  লোকজন জড়িত আছে বলে আমাদের কাছে খবর আছে।" 

 

 

 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget