এক্সপ্লোর

Birbhum: রামপুরহাটে দেওয়াল চাপা পড়ে মৃত্যু কিশোরের, আহত ২

ঘটনাটি বীরভূমের রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ধর্মরাজতলা পাড়ায়।

গোপাল চট্টোপাধ্যায়, রামপুরহাট: বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক কিশোরের । ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও দুই কিশোর। ঘটনাটি বীরভূমের রামপুরহাট (Rampurhat) পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ধর্মরাজতলা পাড়ায়। মৃত কিশোরের নাম চয়ন দাস।

স্থানীয় সূত্রে খবর, ১৩ নম্বর ওয়ার্ডের ধর্মরাজতলা পাড়ায় বহুতল নির্মাণ করার জন্য একটি কংক্রিটের বাড়ি ভেঙে কাজ চলছিল। গতকাল, মঙ্গলবার সন্ধেয় চয়ন তার বন্ধুদের সঙ্গে রাস্তায় খেলা করছিল। সেসময় পুরনো বাড়ির দেওয়াল তাদের উপর পড়ে যায় । প্রতিবেশীরা আহত কিশোরদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হল না। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চয়ন দাসকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আহত দুই কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: East Midnapore: শুভেন্দু-গড়ে গেরুয়া শিবিরে ভাঙন, তৃণমূলে যোগ শতাধিক বিজেপি কর্মীর

এদিকে ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল অসমের বাসিন্দা এক  যুবকের। লকডাউনে কর্মহীন হয়ে বাড়ি ফিরে এসেছিলেন অসমের ৬ যুবক। কাজের তাগিদেই ভিনরাজ্যে পাড়ি দিতে গিয়ে মৃত্যু হয় যুবকের। মৃতের নাম অঙ্কুরজ্যোতি গগৈ। বয়স আনুমানিক ২১ বছর। মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। ধূপগুড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকার ঘটনা।

অসমের লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ছয় যুবক গত বছর লকডাউনে বাড়ি ফেরেন। এরপর বাড়িতে ফিরে সেরকম কাজকর্ম না থাকায় করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ফের ভিনরাজ্যে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। সেইমতো ডাউন গুয়াহাটি ব্যাঙ্গালোর এক্সপ্রেসে উঠেছিলেন তাঁরা। মাঝে ট্রেনের প্যান্ট্রিকারে থাকা যুবকদের সাথে বচসা হয় বলে অভিযোগ। এরপর ধূপগুড়ি রেলস্টেশন পার হতেই ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় অঙ্কুরজ্যোতির। তাঁর সঙ্গে থাকা বন্ধুরা ট্রেনের চেন টানলে তা দাঁড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন আরপিএফ ও রেলের আধিকারিকরা। এদিকে মৃতের সঙ্গে থাকা যুবকদের অভিযোগ, হয়ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে অঙ্কুরকে। যে কারণে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনার তদন্তে নেমেছে রেলপুলিশ।

আরও পড়ুন: Cooch Behar: পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ দিনহাটায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget