এক্সপ্লোর

Cooch Behar: পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ দিনহাটায়

Cooch Behar: মাঝরাতে আচমকা বোমাবাজি দিনহাটার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে। বাড়িতে ভাঙচুর ও মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা (কোচবিহার): মাঝরাতে আচমকা বোমাবাজি, তাও আবার পঞ্চায়েত প্রধানের বাড়ির লক্ষ্য করে বোমা। এমনই ঘটনা ঘটল দিনহাটায়।

কোচবিহারের দিনহাটার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান রেণুকা বিবির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত বারোটা নাগাদ তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা, অভিযোগ এমনটাই। শুধু তাই নয়, তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং একটি মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। 

ঘটনার খবর পেয়ে এরপর দিনহাটা থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ওই জায়গা থেকে একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। সম্প্রতি ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন তাঁর নিজের দলের পঞ্চায়েত সদস্যরাই। প্রধানের অভিযোগ, সেই কারণেই কেউ হামলা চালিয়ে থাকতে পারে। গোটা ঘটনার তদন্ত করছে দিনহাটা থানার পুলিশ।

 

অন্যদিকে আজ সাতসকালে অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়:

সাতসকালে অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি। সকাল ৬টা নাগাদ জগদ্দলে বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে পরপর ৩টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। একটি বোমা সাংসদের বাড়ির দরজা ও অপর বোমাটি উল্টোদিকে সিআইএসএফ জওয়ানদের পাহারাস্থলের কাছে ফাটে। নেপথ্যে তৃণমূলের হাত, দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এ নিয়ে শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। রাজনৈতিক কারণ? নাকি অন্য কোনও কারণে বোমাবাজি, খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। 

বিজেপি সাংসদের বাড়িতে বোমাবাজির ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর ট্যুইট, 'পশ্চিমবঙ্গে হিংসা থামার কোনও লক্ষণ নেই। সকালে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির বাইরে বোমা বিস্ফোরণ। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। রাজ্য পুলিশ দ্রুত ব্যবস্থা নিক। আগে থেকেই প্রশ্ন ছিল, সাংসদের নিরাপত্তা নিয়ে।'

আরও পড়ুন: North 24 Pargana: অর্জুন সিংহের বাড়িতে বোমাবাজির ঘটনায় পুলিশ প্রশাসনের দিকেই আঙুল তুললেন পবন সিংহ

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget