এক্সপ্লোর

Birbhum Tarapith Temple: করোনাকালে কৌশিকী অমাবস্যার ভিড় এড়াতে কাল থেকে টানা ৬ দিন বন্ধ তারাপীঠ মন্দির

৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর, টানা ৬ দিন বন্ধ থাকবে তারাপীঠ মন্দির...

গোপাল চট্টোপাধ্যায়, তারাপীঠ: আগামী মঙ্গলবার পড়েছে কৌশিকী অমাবস্যা। করোনা আবহে গত বছরের মতো এবছরও এই সময় বন্ধ থাকবে তারাপীঠ মন্দির। আগামীকাল থেকে ৬ দিন বন্ধ তারাপীঠ মন্দির। যে কারণে, এদিন সকাল থেকেই তারাপীঠ মন্দিরে উপচে ছিল পড়া ভিড়। 

গত ১৭ অগাস্ট, প্রশাসনের সঙ্গে মন্দির কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, কোভিডের কারণে গত বছরের মতো এবছরও কৌশিকী আমাবস্যায় বন্ধ থাকবে তারাপীঠ মন্দির।

সিদ্ধান্ত নেওয়া হয়, আগামীকাল অর্থাৎ, ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর, টানা ৬ দিন বন্ধ থাকবে তারাপীঠ মন্দির। এর মাঝে ৭ সেপ্টেম্বর পড়েছে কৌশিকী অমাবস্যা। 

ওই দিনে তারাপীঠে লক্ষাধিক মানুষের জমায়েত হয়। কোভিড পরিস্থিতি যাতে এত মানুষের সমাগম না হতে পারে, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

তবে, এই প্রেক্ষিতে ভক্তদের জন্য অনলাইনের মাধ্যেমে পুজোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানা গিয়েছে। ভক্তদের জন্য মন্দির কমিটি অনলাইন পূজো দেওয়ার ব্যবস্থা রেখেছেন। ভিডিও কলের মাধ্যমে তারা মাকে দেখার জন্য মন্দির চত্বরে টিভি স্ক্রিন লাগানো হবে বলে জানিয়েছেন মন্দির কমিটি।

কথিত আছে,কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠের মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সাধক বামাখ্যাপা সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। এইদিন তারার মায়ের পুজো দিলে এবং দ্বারকা নদীতে স্নান করলে পূন্যলাভ হয় এবং কুম্ভস্নান করা হয়।

এই বিশ্বাসে আজও ভারতবর্ষে বিভিন্ন প্রান্তের মানুষ ওই দিনটিতে তারাপীঠে ছুটে আসেন। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের জন্য এবারও কৌশিকী আমাবস্যায় পুণ্যার্থীদের প্রবেশ বন্ধ করা হয়েছে।

এর আগে, রথের উৎসবেও কাটছাঁট করা হয়েছিল তারাপীঠে। অন্যান্য বারের মতোই রথযাত্রার দিন তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়। কিন্তু করোনার কারণে, মা তারাকে রথে নিয়ে এলাকায় ঘোরানোর প্রাচীন রীতি স্থগিত রাখতে হয় এবার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget