এক্সপ্লোর

TMC Leaders Resigned : অভিষেকের সফর চলাকালীনই দল ছাড়লেন বীরভূমের ৩ তৃণমূল নেতা !

TMC News Update : কোচবিহার, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরেও কেউ তৃণমূল ছেড়ে কংগ্রেসে গেলেন, তো কেউ বিজেপিতে যোগ দিলেন

ভাস্কর মুখোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ ও ঋত্বিক প্রধান, রামপুরহাট : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ার কর্মসূচি চলাকালীনই বীরভূমে (Birbhum) দলত্যাগ করলেন তিন তৃণমূল নেতা (TMC Leaders)। কোচবিহার, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরেও কেউ তৃণমূল ছেড়ে কংগ্রেসে গেলেন, তো কেউ বিজেপিতে যোগ দিলেন। তৃণমূলে ভরসা নেই বলেই দলত্যাগ বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

বীরভূম, কোচবিহার, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর... পঞ্চায়েত ভোটের মুখে জেলায় জেলায় তৃণমূলে ভাঙন ! বুধবারই, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে বীরভূমে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটে বিরোধীশূন্য করার হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'বীরভূমে কী হল ! ১১টার মধ্যে ১০ গোল খেয়েছে। আগামী নির্বাচনে ১১-০ হবে। সব আসন জিততেই হবে।'

তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে, অনুব্রতহীন বীরভূমে অভিষেকের সফর চলাকালীন দল ছাড়লেন ৩ তৃণমূল নেতা। দলে গুরুত্ব পাচ্ছেন না, এই অভিযোগ তুলে তৃণমূল ছাড়লেন পাকুড়িয়া গ্রামের ৫ নম্বর সংসদের বুথ সভাপতি, বড়শাল অঞ্চল কমিটির সদস্য ও রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের এক সদস্য। তিন তৃণমূল নেতা ছাড়াও রামপুরহাটের ২০-২৫টি পরিবার এদিন দলীয় নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠান বলে খবর সূত্রের। দলত্যাগী পঞ্চায়েত সদস্য ফিরোজা বিবি বলেন, দল আমাদের কোনও গুরুত্ব দিচ্ছে না। বারবার জানিয়েও লাভ হয়নি। তাই এই সিদ্ধান্ত।

অন্যদিকে, জঙ্গলমহলের বাঁকুড়া, যেখানে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে দারুণ ফল করেছিল বিজেপি, সেখানে তৃণমূল ছাড়ল ২০টি আদিবাসী পরিবার। দিনকয়েক পরেই বাঁকুড়ায় পৌঁছবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা। তার আগেই তৃণমূলের সংগঠনে ফাটল !
বৃহস্পতিবার, রাইপুর ব্লকের ঢেকো অঞ্চলে শতাধিক আদিবাসী তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিলেন। ঢেকো অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি
পুলক পাত্র বলেন, ভুল বুঝে গেছে ওরা। চেষ্টা করব ফেরাতে ।

এ প্রসঙ্গে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আহ্বায়ক বিবেকানন্দ পাত্র বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। এরাই আদিবাসীদের অপমান করছে। তাই বিজেপিতে যোগ দিচ্ছে।

বৃহস্পতিবারই, এগরা ১ নম্বর ব্লকের কসবা এলাকায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন।

নির্বাচনের আগে জনসংযোগে শান দিতে কোচবিহার থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানেও ১১ দিনে ৪ দফায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন প্রায় ৭০০ তৃণমূল কর্মী। এমনটাই দাবি করেছে গেরুয়া শিবির।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget