এক্সপ্লোর

News Live Updates: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন

West Bengali News Live Updates: প্রতি মুহূর্তের খবরের আপডেট জানুন।

LIVE

Key Events
Terror Attack Suvendu Adhikari Mamata Banerjee TMC BJP CPM Congress Latest Updates on November 11 2026 News Live Updates: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন
প্রতি মুহূর্তের খবরের আপডেট জানুন।

Background

ফের কাশ্মীরে জঙ্গি হানা। পেট্রোলিংয়ের সময় অনন্তনাগের কুলগামে সিআরপিএফ জওয়ানদের উপর গুলিবৃষ্টি। ৩জন আহত, একজন সঙ্কটজনক। (Terror Attack)

 কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক। টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি। আইসোলেশন বে-তে বিমান নিয়ে গিয়ে তল্লাশি। অপেক্ষা যাত্রীদের। (Plane Hijack Fear)

ফ্লাই দুবাইকাণ্ডের পর ফের বিমানে যাত্রী নিরাপত্তা ঘিরে প্রশ্ন। বিমান থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যাত্রীদের। সঙ্গে থাকা ব্যাগপত্রেও তল্লাশি। (West Bengali News Live Updates)

ভাইফোঁটার সকালে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস। গুয়াহাটির অদূরে দিগারু স্টেশনের কাছে ইঞ্জিন-সমেত ৬টি কোচ বেলাইন, আহত অন্তত ৭। (News Live Updates)

দুর্ঘটনার আগে ইঞ্জিনের ভিতরের ফুটেজ ভাইরাল। কাজ করছিল না ট্রেন ও ইঞ্জিনের ব্রেক। 

 দুর্ঘটনার আগে লুপ লাইনে ট্রেন নিয়ে গিয়ে কমানো হয় গতি, জানাল রেল। কলকাতা থেকে মিজোরাম রওনা দেওয়ার আগে ট্রেনের স্বাস্থ্যপরীক্ষা ঘিরে প্রশ্ন।

তোমাদের মধ্যেই থাকব, ধরতে পারবে না। বরানগরে তরুণীর রহস্যমৃত্যুর পর তারই বেপাত্তা ফোন থেকে আত্মীয়দের মেসেজ। আততায়ী, না অন্য কারও চ্যালেঞ্জ? তদন্তে পুলিশ।

বরানগরে তরুণীর রহস্যমৃত্যু। দেহে একাধিক আঘাতের চিহ্ন। গলায় শ্বাসরোধের একাধিক চিহ্ন। ফ্ল্যাটে ঢুকে খুন, পিছনে পরিচিত কেউ? হয়েছে লুঠপাট, নজরে সিসি ক্যামেরার ফুটেজ।

 জেলবন্দি জাহাঙ্গির খান। ড্রিল মেশিন দিয়ে ফলতায় পুষ্পার বাড়ি ভাঙা চলছে। বেআইনি বহুতল তৈরির অভিযোগ। বাইরে বার করা হল জাহাঙ্গিরের ব্যবহৃত বহু জিনিস।

২ দিন আগেই ফেটেছিল জলের পাইপ। টালায় আজও দুর্ভোগ অব্যাহত। ভাইফোঁটার সকালে বন্ধ জল সরবরাহ। আজও বন্ধ চক্ররেল। চলছে পাইপ সারানোর কাজ।

 বাসন্তীতে ঘরছাড়া ২ বিজেপি সমর্থক ঘরে ফিরতেই আক্রান্ত। ২ বিজেপি সমর্থককেই বেধড়ক মার। ২ অভিযুক্ত গ্রেফতার। তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ।

শীতের আমেজে ফের বাধা বৃষ্টি! বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দিনভর বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে অবস্থার উন্নতি।

আজ ভাইফোঁটা। ভাই-বোনের বন্ধন উদ্‍যাপনের বার্ষিক পার্বণ। দিদি-বোনেদের হাত থেকে ফোঁটা নিলেন রাজনীতিকরা। ভাইফোঁটায় মেতে তারকারাও। 

 

16:12 PM (IST)  •  11 Nov 2026

Shamim Ahmed: মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের নিরাপত্তা তুলে নেওয়া হল

মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের নিরাপত্তা তুলে নেওয়া হল। বাড়িতে থাকা হাউস গার্ড ও নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হল, দাবি পুলিশ সূত্রে। "শামিম আহমেদ বাড়িতে থাকছেন না, তিনি কোথায়, জানেন না নিরাপত্তারক্ষীরাও। 'বাড়িতে হাউস গার্ড থাকলেও তিনি অন্যত্র রয়েছেন, বাড়িতে থাকছেন না। সেই কারণেই নিরাপত্তা তুলে নেওয়া হল", দাবি পুলিশ সূত্রে। 

বিধানসভা ভোটের পর গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসে ছিলেন শামিম আহমেদ। ৪ জুন ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের পার্টি অফিস ১ কোটিরও বেশি টাকা থেকে টাকা উদ্ধার হয় । পার্টি অফিসটি শামিম আহমেদ ব্যবহার করছিলেন বলে অভিযোগ ওঠে। টাকা উদ্ধারের পরই শামিম নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানান, তিনি মমতা তৃণমূলে আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করার সময় তাঁর পাশেও দেখা যায় শামিমকে। 

16:11 PM (IST)  •  11 Nov 2026

Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন

জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত ওই নেতার বিরুদ্ধে ফলতায় বেআইনি বহুতল তৈরির অভিযোগ। জেলাশাসকের নির্দেশে সেই বাড়িই ভাঙার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত BDO ও পুলিশ আধিকারিকরা। বাড়িটির নির্মাণ সংক্রান্ত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করেই এই পদক্ষেপ। 

 

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Updates: কলকাতায় শীতের অপেক্ষা আরও দীর্ঘ! দক্ষিণবঙ্গে মেঘ-বৃষ্টি, উত্তরবঙ্গের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
কলকাতায় শীতের অপেক্ষা আরও দীর্ঘ! দক্ষিণবঙ্গে মেঘ-বৃষ্টি, উত্তরবঙ্গের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
Weather Update: দিন গুনছে শহরবাসী, শীতের জন্য অপেক্ষা আর কতদিনের? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
দিন গুনছে শহরবাসী, শীতের জন্য অপেক্ষা আর কতদিনের? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Samim Ahamed: অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন কিছুদিন আগেই, এবার তুলে নেওয়া হল শামিম আহমেদের নিরাপত্তা
অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন কিছুদিন আগেই, এবার তুলে নেওয়া হল শামিম আহমেদের নিরাপত্তা
Advertisement

ভিডিও

Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget