এক্সপ্লোর

Birbhum: সোশ্যাল মিডিয়ায় নিশানা দলেরই নেতাকে! বীরভূমে প্রকাশ্যে দ্বন্দ্ব

TMC: খয়রাশোলের ব্লক সভাপতিকে ফেসবুকে নিশানা করলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য।

ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: বীরভূমে ফের প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব। এবার খয়রাশোলের ব্লক সভাপতিকে ফেসবুকে নিশানা করলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। পাল্টা আক্রমণ শানিয়েছেন ব্লক সভাপতিও। ভুল স্বীকার না করলে পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে জেলা তৃণমূল। 

গরুপাচার মামলায় তিহাড় জেলে বন্দি তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। সামনে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত স্তরে জয়ের রাস্তা খুঁজছে তৃণমূল। নবজোয়ার যাত্রা চলছে। তখন অনুব্রতহীন বীরভূমে ফের সামনে এল শাসকদলের দ্বন্দ্ব। দলের অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে এবার খয়রাশোলের ব্লক সভাপতিকে নিশানা করলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য । তৃণমূলের ব্লক সভাপতি কাঞ্চন অধিকারীকে আক্রমণ করে ফেসবুকে পোস্টে কেন্দ্রগড়িয়ার পঞ্চায়েত সদস্য রাজীব পান লেখেন, 'সুদীপ্ত ঘোষ (ছোড়দা) জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। রাজনীতির অবৈধ কারবারি কাঞ্চন অধিকারী মুর্দাবাদ।'

স্থানীয় সূত্রে খবর, কার নিয়ন্ত্রণে থাকবে খয়রাশোল ব্লক? তা নিয়ে কাঞ্চন অধিকারী ও বীরভূমের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের সংঘাত দীর্ঘদিনের। আর সুদীপ্ত ঘোষের অনুগামী হিসেবে পরিচিত রাজীব পান। ফেসবুক পোস্ট পাল্টা আক্রমণ শানিয়েছেন খয়রাশোলের ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী। কাঞ্চন বলেন, 'বিজেপির মদত পুষ্ট। বিজেপি এসব করাচ্ছে। একজন দুষ্কৃতী। প্রশাসনকে জানিয়েছি। অনেকদিন আগেই দল ছেড়েছে।' তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা বলে পাল্টা দাবি করেছে বিজেপি। দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, 'এসব তৃণমূলের গোষ্ঠী কোন্দল'। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বীরভূমের তৃণমূল জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, 'ভুল স্বীকার না করলে দল ব্যবস্থা নেবে।' এনিয়ে কেন্দ্রগড়িয়ার তৃণমূলের পঞ্চায়েত সদস্য রাজীব পানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন সুইচড অফ ছিল।

আগেও দ্বন্দ্ব:
তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন নয়। বিভিন্ন সময় বিভিন্ন জেলায় প্রকাশ্যে এসেছে দ্বন্দ্বের ছবি। মুর্শিদাবাদ, জঙ্গিপুরে কমিটি তৈরি নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। জেলা কমিটি ঘোষণা নিয়ে মুর্শিদাবাদে জেলা সভানেত্রী শাওনি সিংহ রায়ের বিরুদ্ধে তাঁকে না জানানোর অভিযোগ তুলে বেরিয়ে গিয়েছিলেন জেলা চেয়ারম্যান আবু তাহের খান (abu Taher Khan)। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেস সাংসদ আবু তাহের খানের কথায়, 'আমি থাকছি না, তোমরা কর। আমি জানি না যেটা, আমার সঙ্গে আলোচনাই হয়নি, আমি লিস্টও তো দেখিনি। লিস্টটা এখন দেখাচ্ছো আমাকে' । সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সুতির তৃণমূল বিধায়কও। জঙ্গিপুরেও (Jangipur) কমিটি ঘোষণার সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস।

আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget