এক্সপ্লোর

Birbhum: রাস্তার ধারের গাছ কেটে টাকা লোপাট! বিজেপির নিশানায় তৃণমূল নেতা

Tree Cutting: ময়ূরেশ্বরের তালোয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় গাছ কেটে নেওয়ার অভিযোগ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: রাস্তার দুই ধারে সারি দিয়ে রয়েছে গাছ। সরকারি নিয়ম অনুযায়ী যে কোনও জায়গায় ইচ্ছেমতো গাছ (Tree) কাটা যায় না। তার জন্য বিস্তর প্রশাসনিক অনুমতির প্রয়োজন। কিন্তু সেসব নাকি মানাই হয়নি। শুধু তাই নয়, বেআইনি ভাবে গাছ কাটা যেমন হয়েছে, তেমনই সেগুলি বিক্রি করে নাকি টাকাও আত্মসাৎ করে নেওয়া হয়েছে। বীরভূমের (Birbhum) ময়ূরেশ্বরে উঠল এমনই অভিযোগ। বিজেপির মণ্ডল সভাপতির নিশানায় তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। গোটা ঘটনায় বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির ওই নেতা। গাছ কাটার কথা স্বীকার করলেও টাকা লোপাটের কথা উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত প্রধান।          

কোথায় কাটা হয়েছে গাছ?
বীরভূমের ময়ূরেশ্বর। সেখানেই রয়েছে তালোয়া গ্রাম পঞ্চায়েত। ওই এলাকায় গোরাবাজার থেকে হাজিপুর যাওয়ার রাস্তার দুই ধারে সারি দিয়ে রয়েছে একাধিক বড় গাছ। সেইখান থেকেই উধাও বেশ কয়েকটি গাছ। যা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, ওই এলাকায় থেকে অন্তত ৩৫টি গাছ কেটে নেওয়া হয়েছে। যার বাজারমূল্য কমপক্ষে তিন লক্ষ টাকা বলে দাবি স্থানীয় বিজেপি নেতা সমাপ্ত মণ্ডলের। গাছ কেটে বিক্রি করে পুরো টাকা স্থানীয় পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান লোপাট করে দিয়েছেন বলে তাঁর অভিযোগ।     

বিজেপির অভিযোগ:
ময়ূরেশ্বরের বিজেপির মণ্ডল সভাপতি সমাপ্ত মণ্ডল বলেন, 'এই গাছগুলি তালোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্নিমা বাগদী ও উপপ্রধান মহম্মদ সাহেরুল শেখ উপস্থিত থেকে কেটে বিক্রি করে দিয়েছেন। কোনওরকম নিয়ম না মেনে বিক্রি করে নিজেরা টাকা আত্মসাৎ করেছেন।' তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে বিডিও-কে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন ওই বিজেপি নেতা।

কী বলেছেন অভিযুক্ত:
গাছ কাটা হয়েছে, সেই কথা স্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। যদিও গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ-এর অভিযোগ উড়িয়ে দিয়েছেন তাঁরা।
তালোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেত্রী পূর্ণিমা বাগদি বলেন, 'আমরা উপস্থিত থেকে গাছগুলি কেটেছি, নিয়ম মেনে কেটেছি। তবে গাছগুলির অত টাকা দাম না। টাকাগুলো আমরা পঞ্চায়েতের তহবিলে জমা করেছি। শুকনো গাছ বিপজ্জনক ভাবে ছিল বলে কাটা হয়েছে। যে অভিযোগ করেছে তা মিথ্যা।'

প্রশাসনের আশ্বাস:
অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও। ময়ূরেশ্বর ১-এর বিডিও অর্ঘ্য গুহ বলেন, 'আমরা পুরো বিষয় তদন্ত করে দেখব, অভিযোগ পেয়েছি, সেই অনুযায়ী তদন্ত করে দেখা হবে।'

মাস খানেক আগেই, বীরভূমেই প্রায় একই রকম অভিযোগ উঠেছিল। বোলপুর-শ্রীনিকেতনের কসবা পঞ্চায়েতে টেন্ডার ছাড়াই কাটা গাছ বিক্রি করে দেওয়ার অভিযোগ ঘিরে চরমে পৌঁছেছিল রাজনৈতিক তরজা।

আরও পড়ুন: বাড়ছে উদ্বেগ, উপসর্গ বদলাচ্ছে ডেঙ্গি, দেখা দিচ্ছে কী কী নতুন সমস্যা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget