এক্সপ্লোর

Birbhum : "আমরা নাকি চোর, ওরা বড় বড় ডাকাত", বিজেপিকে তীব্র আক্রমণ চন্দ্রনাথের

Chandranath Sinha attacks BJP : "জনসাধারণ বুঝে নিয়েছে, এই সরকার পুরো চোরের সরকার।" পাল্টা জবাব বিজেপির

আবীর ইসলাম, বোলপুর : বোলপুরে (Bolpur) দলীয় কর্মিসভা থেকে বিজেপিকে একহাত তৃণমূল নেতা তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ (Chandranath Sinha)। "আমরা নাকি চোর, ওরা বড় বড় ডাকাত।" এই ভাষাতেই আক্রমণ করেন ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি বলেন, "আমাদের পিছনে সিবিআই, ইডি লাগিয়ে দেয়। আমরা নাকি চোর, ওরা বড় বড় ডাকাত। ওখানে দিল্লির বুকে বসে আছে । কোটি কোটি টাকা চুরি করছে। তাই, আপনাদেরও সাবধান থাকতে হবে। তারা এখনও চেষ্টা করছে ধর্মের জিগির তুলে আমার-আপনার সঙ্গে লড়াই লাগিয়ে ভোট নেওয়ার।"

কী বলছে বিজেপি ?

পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বীরভূমের বিজেপি নেতা কাঞ্চন ঘোষ বলেন, "ওসব নাটকবাজি করে জনসাধারণে মন জয় করা যাবে না। জনসাধারণ বুঝে নিয়েছে, এই সরকার পুরো চোরের সরকার। মন্ত্রী মহাশয় নিজের স্বীকার করেছেন আমরা চোর, কিন্তু যাঁরা আসছেন তাঁরা ডাকাত। বিজেপির কথা বাদ দিন। বিজেপি তো এখানে এখনও ক্ষমতাতেই আসেনি। ক্ষমতায় না এলে আমরা চোর না ডাকাত কী করে বিচার করবে। ক্ষমতায় যে শাসকদল আছে তারা নিজেরাই স্বীকার করছে তারা চোর।"

সম্প্রতি গরু পাচার ও ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠায় সিবিআই। কিন্তু, গরু পাচার মামলায় ৬ বার ও ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআই দফতরে হাজিরা এড়িয়ে যান অনুব্রত মণ্ডল। সিবিআই দফতরে হাজিরার দিনই গত ৬ এপ্রিল অনুব্রত মণ্ডল ভর্তি হয়েছিলেন SSKM হাসপাতালে। ১৬ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি চলে যান তাঁর চিনার পার্কের বাড়িতে। ২১ মে পর্যন্ত সিবিআইয়ের কাছে সময় চেয়েছিলেন অনুব্রত মণ্ডল। তার আগেই, দিন তিনেক আগে ফের হাসপাতালে যান বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। তবে কয়েকটি পরীক্ষার পর তাঁকে অ্যাপোলো হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য, গরু পাচারকাণ্ডের তদন্ত করছে CBI’র অ্যান্টি করাপশন ব্রাঞ্চ!! আর ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্ত করেছে CBI’র স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ!!

সেরা শিরোনাম

How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget