এক্সপ্লোর

Birbhum : 'জলের ব্যবস্থা না করলে ভোট কাউকে নয়', ময়ূরেশ্বরে 'দিদির দূত'-কে বার্তা

Didir Doot : গ্রামবাসীর ক্ষোভের মুখে একের পর এক তৃণমূল বিধায়ক ও সাংসদ

ভাস্কর মুখোপাধ্যায়, ময়ূরেশ্বর : অনুব্রত মণ্ডলহীন (Anubrata Mondal) বীরভূমে 'দিদির দূত' (Didir Doot) কর্মসূচিতে গ্রামবাসীর ক্ষোভের মুখে একের পর এক তৃণমূল বিধায়ক ও সাংসদ। এদিন ময়ূরেশ্বরের নন্দীগ্রামে পানীয় জল নিয়ে ক্ষোভের মুখে পড়েন বিধায়ক অভিজিৎ রায়। জল না পেলে ভোট দেব না বলে তৃণমূল বিধায়ককে জানিয়ে দেন গ্রামবাসী। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়। গতকালও গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক। 

স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমাদের জলের খুব অসুবিধা। হয়তো কারও বাড়িতে জল খাচ্ছি, তাদের তো অসুবিধা হচ্ছে। এভাবে লোকের বাড়িতে জল খেয়ে বেড়াব। সরকারিভাবে নিজস্ব কিছু পাব না ? জলের ব্যবস্থা না করলে ভোট কাউকে দেব না। "

কী বলছেন বিধায়ক ?

পরে তৃণমূল বিধায়ক অভিজিৎ রায় বলেন, "জলস্বপ্ন প্রকল্প ইতিমধ্যে চালু হয়েছে। সব গ্রামেই জল যাবে । ক্ষেত্র বিশেষে দু'-এক জায়গায় কল খারাপ হয়েছে। আমাকেও বলেছে, দু'-একটা কল যেভাবে খারাপ হচ্ছে । যথা সম্ভব এক সপ্তাহের মধ্যে মেরামতির চেষ্টা করব।" 

অন্যদিকে, 'দিদির দূত' কর্মসূচিতে গিয়ে আবাস যোজনায় ঘর না পাওয়ার অভিযোগে বীরভূমে ফের গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়লেন আরেক তৃণমূল বিধায়ক। এদিন চিনপাই গ্রামে যান সিউড়ির বিকাশ রায়চৌধুরী। তাঁর সামনেই আবাস যোজনায় ঘর না মেলার অভিযোগে ক্ষোভ উগরে দেন গ্রামবাসী। শেষ কিস্তির টাকা মেলেনি বলেও অভিযোগ করেন উপভোক্তারা। বিধায়ক টাকা ঢুকেছে দাবি করলেও, গ্রামবাসী অস্বীকার করেন। অ্যাকাউন্ট হ্যাক করে অন্য কেউ আবাসের টাকা নিয়েছে বলে দাবি করেন সিউড়ির তৃণমূল বিধায়ক। 

স্থানীয় এক মহিলা বলেন, "কতবার বলেছি ছেলেদের নিয়ে ঘরে থাকার কত কষ্ট। একটা ঘর দাও ! বলছে, নাম আসবে তবে হবে। ৯ বছর ধরে আটকে আছি। কোলে ছিলে নিয়ে সব জায়গায় যাই। কেন একটা খাসের জায়গা দেখে আমাকে ঘর করে দিতে পারছে না ? আমরা গরিব। খেটে খাই। আমরা সবাই তৃণমূলেই আছি।"

অপর এক বাসিন্দা বলেন, "ঘরের শেষ কিস্তির টাকা পাইনি। এক বছর ধরে আমার বেকার ভাতা বন্ধ হয়ে আছে। পাবে পাবে করে একবছর হয়ে গেল। বলছে, ব্লক যাও। ব্লক বলছে, তোমাদের পার্টির লোককে ধরো। "

আরও পড়ুন ; 'আমরা তো আপনাকে নিয়ে গেছি দিল্লি, আপনার বাবা নিয়ে যাননি', বেনজির বিক্ষোভের মুখে বোলপুরের তৃণমূল সাংসদ

সেরা শিরোনাম

Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল
টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল

ভিডিও

TMC News : কার দখলে তৃণমূল? প্রতীক নিয়ে সংঘাতের মধ্যেই ৬ ট্রাক ভর্তি নথি নিয়ে দিল্লিতে ঋতব্রত-শিবির
BJP Government: রাজ্যে আসছে বড় শিল্প? বিকেলে শিল্পপতিদের উপস্থিতিতে ইকো পার্কে হবে ঘোষণা
Mamata-TMC: ১০ জন বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ ঝুলে রইল এখনও? মমতা-TMCকে হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট
J P Nadda Convoy Attack: জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার প্রাক্তন যুব তৃণমূল সভাপতি
Suvendu Adhikari: যাঁদের সম্পূর্ণ বাড়ি ক্ষতি হয়েছে, ১ লক্ষ ৮০ হাজার টাকা দেওয়া হচ্ছে: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget