এক্সপ্লোর

Didir Dut Agitation : 'আমরা তো আপনাকে নিয়ে গেছি দিল্লি, আপনার বাবা নিয়ে যাননি', বেনজির বিক্ষোভের মুখে বোলপুরের তৃণমূল সাংসদ

TMC MP Faces Agitation : বোলপুরের সাংসদ অসিত মালকে সাংসদকে দেখামাত্রই বার্ধক্যভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না পাওয়া-সহ একাধিক অভিযোগ তোলেন তৃণমূল কর্মী ও স্থানীয়দের একাংশ।

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর : দিদির রক্ষাকবচ কর্মসূচিতে (Didir Rakhha Kabach Campaign) গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল (Bolpur TMC MP Asit Mal)।  বিভিন্ন সরকারি পরিষেবা না মেলা থেকে ময়ূরেশ্বরের বিধায়ককে নিয়েও ক্ষোভের মুখে পড়তে হল সাংসদকে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'এত চুরি করেছে তৃণমূল। মানুষের কাছে গিয়ে জনরোষে পড়ছে। মানুষকে মুরগি করছে এই সরকার।'

বাবাকে টেনে ক্ষোভ !

বীরভূমের (Birbhum) তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের পর এবার বোলপুরের সাংসদ অসিত মাল। অনুব্রত মণ্ডলের জেলায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে, ফের গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন, তৃণমূলের আরও এক জনপ্রতিনিধি। যেখানে তাঁকে তৃণমূল কর্মীরই কাছ থেকে শুনতে হল, 'আপনাকে তো আমরা নিয়ে গেছি দিল্লি। আপনার বাবা তো আপনাকে নিয়ে যায়নি।'

সাংসদকে দেখে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না পাওয়ার অভিযোগ তুলল গ্রামবাসীদের একাংশ। এক গ্রামবাসী সাংসদকে কাছে পেয়ে বললেন, 'এখন ভোট নেওয়ার সময়। এখন আপনাদের না বললে তো আমাদের আর হবেও না।' শনিবার ময়ূরেশ্বর বিধানসভার অন্তর্গত ষাটপলসা, উচপুর, রসিদপুর-সহ একাধিক গ্রামে যান বোলপুরের তৃণমূল সাংসদ। সেখানে সাংসদকে দেখামাত্রই বার্ধক্যভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Awas Yojana) ঘর না পাওয়া-সহ একাধিক অভিযোগ তোলেন তৃণমূল কর্মী ও স্থানীয়দের একাংশ।

টানা বিক্ষোভের মুখে জন প্রতিনিধিরা

বোলপুরের তৃণমূল সাংসদ যখন এদিন দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে ময়ূরেশ্বর  বিধানসভা এলাকায় আসেন, তখন সেখানে ছিলেন না স্থানীয় তৃণমূল বিধায়ক! কিন্তু সাংসদের সামনে ময়ূরেশ্বরের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলাকার এক তৃণমূল কর্মী। প্রসঙ্গত, শুক্রবার একই কর্মসূচিতে বেরিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। আর এদিন বোলপুরের তৃণমূল সাংসদকে পেয়ে ক্ষোভ উগরে দিল তৃণমূল কর্মী ও গ্রামবাসীদের একাংশ। 

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে, মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ গড়ে তুলতে দিদির সুরক্ষা কবচের মতো কর্মসূচি শুরু করেছে তৃণমূল! কিন্তু সেখানে গিয়েই গত কয়েকদিন ধরে সাধারণ মানুষ এমনকি তৃণমূলকর্মীদের ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে শাসকদলের জনপ্রতিনিধিদের!

আরএ পড়ুন- দিদির সুরক্ষাকবচের প্রচারে তৃণমূলকর্মীর ঘাড়ধাক্কা, চড়ের পর এবার 'হুমকি'!

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget