এক্সপ্লোর

Birbhum News: বিচ্ছেদের নয় মাস পর শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে ছুরি মেরে খুন, গ্রেফতার স্বামী

Birbhum Crime News: জানা গেছে নলহাটি থানার গোপাল চক গ্রামের বাসিন্দা  জুলেখা খাতুন।  ১ বছর আগে নলহাটি থানার গোপালপুর গ্রামের  আজমীর আলির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। এই সম্পর্ক বেশিদিন টেকেনি।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করল স্বামী (Husband Murders wife)। এমন নৃশংস ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) নলহাটি (Nalhati) থানা গোপাল চক গ্রামে। জানা গেছে, মৃত মহিলার নাম জুলেখা খাতুন(২০)।সম্পর্ক বিচ্ছেদের পরও শ্বশুরবাড়িতে গিয়ে মদ্যপ অবস্থায় ধারাল অস্ত্রের আঘাতে স্ত্রীকে খুন করে অভিযুক্ত। 

 জানা গেছে নলহাটি থানার গোপাল চক গ্রামের বাসিন্দা  জুলেখা খাতুন।  ১ বছর আগে নলহাটি থানার গোপালপুর গ্রামের  আজমীর আলির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। এই সম্পর্ক বেশিদিন টেকেনি। বিয়ের মাত্র তিন মাস পরই  জুলেখা ও আজমীরের সস্পর্কে বিচ্ছেদ হয়।  স্বামীর বাড়ি ছেড়ে যান জুলেখা। 

এরপর  জুলেখা খাতুন বাবার  বাড়ি গোপাল চক গ্রামে  থাকতেন। গতকাল রাত্রে জুলেখার স্বামী আজমীর আলি মদ্যপ অবস্থায় চড়াও হয়।    গোপালচক গ্রামে জুলেখার বাবার বাড়িতে  গিয়ে একটি ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীর বুকে আঘাত করে আজমীর। 

মাটিতে লুটিয়ে পড়েন জুলেখা। সঙ্গে সঙ্গে তাঁকে  মুর্শিদাবাদের পাচগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে  সেখান থেকে তাঁকে  পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই রাতের দিকে জুলেখা খাতুনের মৃত্যু হয়।

স্ত্রীর বুকে ছুরি মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আজমীর আলি। কিন্তু চিৎকার-চেঁচামেচি শুনে আজমীর আলিকে ধরে ফেলেন গ্রামের লোকজন। এরপর   তাকে নলহাটি থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় লোকজন। জুলেখা খাতুনের মৃত দেহ ময়না তদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। 
এদিকে, বাঁকুড়ায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে তুমুল সংঘর্ষে গুরুতর জখম হলেন উভয় পক্ষের মোট ৬ জন। আজ দিনভর দফায় দফায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানার রামপুরে। ঘটনার খবর পেয়ে সোনামুখী থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনায় আহতদের প্রথমে সোনামুখী গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

সেরা শিরোনাম

Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget