এক্সপ্লোর

Birbhum News: প্রৌঢ়াকে কুপিয়ে খুন বীরভূমে, আত্মহননের চেষ্টা অভিযুক্ত স্বামীর

Brutal Murder In Birbhum: বধূর নৃশংস হত্যায় অভিযোগের আঙুল উঠল স্বামীর দিকে। পরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন স্বামীও। বীরভূমের ময়ূরেশ্বর থানার শেলাহাট গ্রামের ঘটনা।


এরশাদ আলম, ময়ূরেশ্বর (বীরভূম): বধূর (wife) নৃশংস হত্যায় (brutal murder) অভিযোগের আঙুল উঠল স্বামীর (husband) দিকে। পরে আত্মঘাতী (attempted suicide) হওয়ার চেষ্টা করেন স্বামীও। বীরভূমের (birbhum)ময়ূরেশ্বর থানার শেলাহাট গ্রামের ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। 

কী ভাবে খুন?

হঠাৎ কেন এমন আগ্রাসী হয়ে উঠলেন প্রৌঢ়? এখনও স্পষ্ট নয়। তবে অভিযুক্ত অজিত ভাল্লা যে স্ত্রী ছবি ভাল্লার সঙ্গে থাকতেন না, সেটা প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ। আপাত ভাবে যা জানা যাচ্ছে তাতে তদন্তকারীদের ধারণা, পারিবারিক কোনও অশান্তির জেরেই এই খুন। ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছেন এলাকার মানুষ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত অজিত ভাল্লা ভয়ঙ্কর ভাবে স্ত্রীকে কুপিয়েছেন বলে মনে করা হচ্ছে। সেই আঘাতে ৫৫ বছরের ছবির এক হাতের কয়েকটি আঙুল কেটে পড়ে যায়। তার পরও থামেননি অজিত, ধারণা পুলিশের। এলোপাথারি কোপানি চলতে থাকে। পরে প্রৌঢ়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কী কারণে এত আক্রোশ, তা নিয়ে ধন্দে পরিবারের সদস্যরা। হঠাৎ কোথা থেকে কী হয়ে গেল বুঝে উঠতে পারছেন না কেউই।

স্পষ্ট নয় 'মোটিভ'

হামলার পর সম্ভবত বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত নিজেও। তাঁর অবস্থা আশঙ্কাজনক। আপাতত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। উল্লেখ্য, দিন পাঁচেক আগেই  সামান্য বিষয়ে তর্কাতর্কির জেরে তমলুকে বাবার মাথায় বাঁশের বাড়ি মারার অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে। মৃত্যু হয় বৃদ্ধের। গভীর রাতের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পলাতক অভিযুক্ত। খুনে প্ররোচনা দওয়ার অভিযোগে বৃদ্ধের বড় ছেলে এবং তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, পারিবারিক অশান্তির জেরেই আগ্রাসী হয়ে উঠেছিল অভিযুক্ত। অল্প সময়ের ব্যবধানে ফের শিরোনামে বীরভূমের এই নৃশংস ভাবে খুনের ঘটনা। 

আরও পড়ুন:কর্মীদের ঘুষ দিয়ে জেলেই 'বিলাসবহুল' থাকাখাওয়া, অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget