এক্সপ্লোর

Durga Puja 2021 Special : সিউড়ির চট্টরাজবাড়িতে অষ্টমীতে পুজো হয় নিঃশব্দে, বাজে না বাদ্যি

অষ্টমীর দিন সাদা রঙের পাঁঠা বলি দেওয়া হয় এবং নবমীর দিন কালো পাঁঠা বলি দেওয়া হয়।

গোপাল  চট্টোপাধ্যায়, বীরভূম: সিউড়ির চট্টরাজবাড়ির দুর্গাপুজো এবার ২০০ বছরে পদার্পণ করল। এই পুজো শুরু করেননি ভৈরব চট্টরাজ।  কথিত আছে, এই পুজো তাঁর মামার বাড়ির, তিনি পরে তার বাড়িতে পুজো নিয়ে আসেন। আজ প্রায় ২00 বছর পেরিয়ে গেলেও পুজোর দিন গুলো চট্টরাজ বাড়ির মন্দির প্রাঙ্গণ গমগম করে সকলের আনন্দ উল্লাসে।

এই পরিবারের সদস্য ছিলেন প্রাক্তন বিধায়ক সুনীতি চট্টরাজ । শত ব্যস্ততার মাঝেও এই কয়েকটা দিন তিনি কাটাতেন এই পুজো মণ্ডপে। প্রতিবছর দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয় রথের দিন থেকে , মায়ের কাঠামোতে প্রথম মাটি দেওয়া হয় সেদিন। যাঁরা প্রতিমা তৈরি করেন কিংবা পুজোর ঢাক বাজান, তাঁরা বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন। পুজোর সময় তিনদিন এই এখানে পাঠা বলি রেওয়াজ আছে।

অষ্টমীর দিন সাদা রঙের পাঁঠা বলি দেওয়া হয় এবং নবমীর দিন কালো পাঁঠা বলি দেওয়া হয়। রীতি মেনে অষ্টমীর দিন পুজো হয় নিঃশব্দে, বাজে না কোনও ঢাক কাঁসর ঘন্টা। মায়ের মহাষ্টমীর ভোগে থাকে পোলাও, পায়েস, সাত রকমের ভাজা, পনির সহ আরো অনেক পদ। এই পুজোর আরেকটি বিশেষত্ব হলো এখানে নবপত্রিকা স্নান ও বিসর্জন করাতে নিয়ে যাওয়া হয় কাঁধে করে দোলার মতো করে। এমনকি বিসর্জনের সময় মায়ের প্রতিমা নিয়ে যাওয়া হয় কাঁধে করে এবং এর দায়িত্ব থাকে ধাঙড় সম্প্রদায়ের কিছু লোকের ওপর।

সমাজের সকল স্তরের মানুষদের একত্রিত করতে এই প্রথা শুরু হয়েছিল প্রথম থেকে। এছাড়াও পুজোর দিন গুলিতে অষ্টমীর দিন সন্ধি পুজোর সময় বাড়ির পরিবারের নামে সিন্দুরের থালা দেওয়া হয় মায়ের বেদীতে, দশমীর দিন ঘট বিসর্জন হয়। কথিত আছে, এরপর সেই থালা গুলি বের করা হলে সেখানে মায়ের পায়ের ছাপ পাওয়া যায়। পুজোর পাঁচটা দিন দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বাড়ির সকল সদস্য একত্রিত হন এই পুজোয়।

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget