West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Bengal News Live Updates: আপনার রাজ্যের, জেলার, শহরের সব গুরুত্বপূর্ণ খবরের এক ঝলক এখন এক ক্লিকেই হাতের নাগালে ----
LIVE

Background
১। কলকাতা হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চিকিৎসার জন্য বিদেশযাত্রায় মিলল না অনুমতি। মামলাই খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
অভিষেকের বিদেশযাত্রায় 'না'
২। অভিষেকের বিরুদ্ধে ১৬টি মামলা। যদি নোটিস পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কী হবে ? প্রশ্ন হাইকোর্টের। কন্ঠস্বর মামলায় টালবাহানার প্রসঙ্গ টানলেন বিচারপতি।
'হাজিরার নোটিস পাঠালে কী হবে ?'
৩। আজ এসএসকেএমে চিকিৎসা নথি দেখিয়ে অভিষেককে আদালতে রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের। চিকিৎসা গুরুত্বপূর্ণ, কোথায় হচ্ছে সেটা বিষয় নয়। মন্তব্য হাইকোর্টের।
'SSKM-এ যান, রিপোর্ট দিন'
৪। (শারদ্বত সট- এভাবে পালানোর চেষ্টা করে লাভ নেই)+(ঋতব্রত- চোখ দেখানোর অজুহাতে বাইরে গেলে আর ফিরবেন না)+(কুণাল- আদালতের কাছে অনুমতি চাওয়ার অধিকার যে কোনও নাগরিকের আছে।)
'পালিয়ে যাবেন কোথায় ?'
৫। হাইকোর্টে খারিজ অভিষেকের আবেদন, বিস্ফোরক দাবি মদন মিত্রের। (বাইট- মদন - কথা হচ্ছে রাজনীতি থেকে নিজেকে একটু সরিয়ে রাখার, তখন হঠাৎ বলল, তাহলে তুমি বলো যে ওদের বিরোধিতা না করতে আমার পিটিশনটা। আমেরিকা আমার যাওয়ার আছে।)
বিদেশে যেতে সেটিং ?
৫এ। (বাইট- মদন - ওই যে একটা জেদে দাঁড়িয়ে গেল যে আমাকে বিদেশ যেতেই হবে, আমি যাবই। তুমি লুকিয়ে ব্যাঙ্কক হয়ে, নেপাল হয়ে, ভানুয়াতু হয়ে, তুমি জামাইকা পালিয়ে যেতে পার।)
অভিষেককে আক্রমণ মদনের
৬। অভিষেকের সেবাশ্রয়ে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বিজেপি নেতার সাক্ষ্যগ্রহণ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। (বাইট- অভিষেকের নামে ওখানে যারা যারা পারমিশন দিয়েছিল প্রিন্সিপাল সেক্রেটারি, ডিন তাদের বিরুদ্ধেও বলেছি।
সেবাশ্রয়ে 'দুর্নীতি', সাক্ষ্যগ্রহণ
৭। তোলাবাজি বন্ধে শমীকের বার্তার পরেও বিষণুপুরে ইমারতি দ্রব্যের ব্যবসায়ীর থেকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি। অভিযুক্ত ২ বিজেপি নেতা। (বাইট - ব্যবসায়ী - ওই ৫ কোটি টাকা তোকে দিতে হবে।)
'৫ কোটি চেয়ে হুমকি'
৮। টাকা না দেওয়ায় গোডাউন, গাড়িতে ভাঙচুর। বিষণুপুর থানায় ২টি এফআইআর দায়ের হলেও থামেনি হুমকি, আতঙ্কে ব্যবসায়ী। অভিযুক্ত ২ বিজেপি নেতাই আগাম জামিনে মুক্ত, জানাল পুলিশ।
থানায় অভিযোগ, তাও অধরা!
৯। (অ্যাম্বি - ২০০ টাকা করে পয়সা নিই, গাড়িগুলো ছেড়ে দিই) বালি বোঝাই লরি থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা। ধৃতের পুলিশ হেফাজত।
'তোলাবাজি', ধৃত বিজেপি নেতা
১০। ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ। ২৫০ জন দলীয় কর্মীকে শোকজ। সদুত্তর না মেলায় ২২ কর্মীকে সাসপেন্ড রাজ্য বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির।
'তোলাবাজি'তে সাসপেন্ড
১০এ। তোলাবাজির অভিযোগে ডোমজুড়ে গ্রেফতার তৃণমূল নেতা। তোলাবাজি, মারধরের অভিযোগে গলসিতে পাকড়াও ২ তৃণমূল নেতা। দুর্নীতির অভিযোগে জালে দিনহাটার তৃণমূল নেতা।
'তোলাবাজি'তে গ্রেফতার
১১। আত্মীয়ের বাড়িতে টাকা-সোনার পাহাড়। এবার টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে অভিযান STF-এর। ডাকা হল বম্ব স্কোয়াড। তল্লাশিতে মেলেনি কিছুই, দাবি টুলুর শ্বশুরের।
টুলুর শ্বশুরবাড়িতে STF
১২। টুলু মণ্ডলের বিপুল সম্পত্তি-টাকা উদ্ধারে এফআইআর সংক্রান্ত তথ্যও নথি চাইল ইডি। দায়ের করা হতে পারে ECIR-ও। আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ টুলু।
FIR নথি চাইল ED
১৩। দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার সতূপ। ঘরে মিলল লুকিয়ে রাখা ৪৮ লক্ষ নগদ। ব্যবসায়ীর বাড়িতে চুরির তদন্তে নেমে টাকার হদিশ পেল পুলিশ।
ইটভাটায় ৪৮ লক্ষ!
১৩এ। গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন। জামিন পেলেন পার্থ, SP সিন্হা, কল্যাণময়রা। জামিনের বিরোধিতা CBI-এর আইনজীবী-র।
গ্রুপ-ডি দুর্নীতিতে জামিন
১৩বি। প্রথমে ওয়াটগঞ্জ, পরে একবালপুর। কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। থানার কাজ খতিয়ে দেখলেন পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী।
থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
১৩সি। পুর প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের পুত্রকে অপহরণের ছক। আদিত্য সিংয়ের সঙ্গে এনক্রিপ্টেড চ্যাট হামিমের। VOIP কলে হয়েছিল কথাও। পরীক্ষা করা হচ্ছে ফোন, দাবি STF-এর।
'এনক্রিপ্টেড চ্যাট, VoIP কল'
১৩ডি। লাইসেন্স বাতিল হতেই রাতারাতি উধাও ভবানীপুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাঙ্কের দুই কর্তা। জামিন নিয়ে গা ঢাকা দিয়েছেন দুই কর্তা, পালাতে পারেন দেশের বাইরেও, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর।
বাতিল লাইসেন্স, উধাও ২ কর্তা
১৪। স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের পুনর্গঠন। চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিত বসু। ১৩জনের কমিটিতে চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় থেকে নারায়ণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন CP গৌতমমোহন চক্রবর্তী।
স্বাস্থ্য কমিশনে রদবদল
১৫। তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির। ৫২ সদস্যের মধ্যে অনুপস্থিত তৃণমূলের ৩১ সদস্য। পুলিশ দিয়ে সদস্যদের বাড়ি ঘেরার অভিযোগ কালীগঞ্জের তৃণমূল বিধায়কের।
জেলা পরিষদ দখল বিজেপির
১৬। প্রধানমন্ত্রীর পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। তৃণমূলের বিদ্রোহী ২০ জন NCPI সাংসদের ভবিষ্যৎ কী? পরের লোকসভা ভোটে কি BJP তাদের দলের টিকিটে প্রার্থী করতে পারে এই ২০ জনকে?
কী ভবিষ্যৎ NCPI-এর?
১৭। ফেরাতে চাই গণতন্ত্র। ফিরতে চাই মানুষের দরবারে। ফিরবে আইনের শাসন। অডিও বার্তা শেখ হাসিনার। (ফোনো- হাসিনা- ডিসেম্বরে ফিরবো, তারিখ সময় পরে জানাবো)
বাংলাদেশে ফিরছেন হাসিনা?
১৭এ। রাজ্যজুড়ে প্রবল বৃষ্টি, বাজ পড়ে বাঁকুড়া-পশ্চিম মেদিনীপুরে মৃত ৪ জন। বেলুড়ে ট্রান্সফর্মার বিস্ফোরণ, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা।
বাজ পড়ে মৃত ৪
--------------------------
বিদেশ যেতে বিজেপির সঙ্গে তদ্বির করার অফার অভিষেকের? ঘুরিয়ে মদনের দাবিতে সিলমোহর কুণালের, তোলপাড় রাজনীতি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
নতুন করে শুরু তদন্ত, আর জি কর মামলায় আজ হাইকোর্টে কী বলবে CBI? ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
বিদেশি অনুদান নিয়ন্ত্রণে আইন সংশোধন, আজ বিল পেশ করতে পারে কেন্দ্র। পাল্টা বিরোধীদের হাতিয়ার যন্তরমন্তরে পুলিশি অত্য়াচার, উত্তপ্ত হতে পারে সংসদ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
আজই GEN Z-র সঙ্গে বৈঠকে RSS প্রধান, থাকবে প্রায় ২ হাজার পড়ুয়া। আজ রাজ্য় মন্ত্রিসভার বৈঠক, দেওয়া হবে 'বাংলার বাড়ি'র দ্বিতীয় কিস্তির টাকাও। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককে তদন্তে সহযোগিতার নির্দেশ সুপ্রিম কোর্টের
আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককে তদন্তে সহযোগিতার নির্দেশ সুপ্রিম কোর্টের
তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে স্পষ্ট বার্তা সর্বোচ্চ আদালতের
'তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে সুমিত রায়কে'
'সকাল ১০টা থেকে সন্ধে ৬টার মধ্যে জিজ্ঞাসাবাদে ডাকা হলে মুখোমুখি হতে হবে সুমিত রায়কে'
রক্ষাকবচের ক্ষেত্রে স্পষ্ট শর্ত রাখল সুপ্রিম কোর্ট
আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়
পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিয়েছে সর্বোচ্চ আদালত
চলতি বছরের ১৩ জুন থেকে সুমিত রায়কে খুঁজছে পুলিশ
সুমিতের খোঁজে তাঁর নিউ আলিপুরের বাড়িতে যায় পুলিশ
সুমিতের ফোনের টাওয়ার লোকেশন ধরে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছয় পুলিশ
কোথাও খোঁজ পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের
West Bengal News Live Updates: ২ লক্ষ ঘুষ নেওয়ার সময়ে হাতেনাতে পাকড়াও, গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
দুর্নীতিতে 'জিরো টলারেন্স', গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার
জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহা
২ লক্ষ ঘুষ নেওয়ার সময়ে হাতেনাতে পাকড়াও






















