এক্সপ্লোর

Durga Puja 2023: নাটমন্দিরে চলছে মহাযজ্ঞ, দেবী দুর্গারূপে তারা মাকে পুজো তারাপীঠে

Tarapith: তারাপীঠে অন্য কোনও দেবী মূর্তির পুজো হয় না। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী--এই চারটি তিথিতে মা তারাকে সর্বদেবী রূপে পুজো করা হয়। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: অষ্টমীর দুপুরে তারাপীঠে (Tarapith) মূল মন্দিরের সামনে নাটমন্দিরে চলছে মহাযজ্ঞ। ৯টি ঘট প্রতিষ্ঠা করে দেবী দুর্গারূপে তারা মাকে পুজো করা হচ্ছে।

জমজমাট মহাষ্টমী: আজ মহাষ্টমী। ১০৮টি পদ্ম আর প্রদীপ সাজিয়ে দেবী দুর্গার আরাধনা। মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলী, মাইকে স্তোত্রপাঠ। তাই শুনে শুনেই কোথাও বা মনে মনে অঞ্জলি দেওয়া। মহাষ্টমীতে বিভিন্ন জায়গায় কুমারী পুজোরও আয়োজন করা হয়েছে। পুজোর বাকি আর মাত্র দু’দিন। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম--সর্বত্রই উৎসবের আনন্দ চেটেপুটে নিতে প্রস্তুত বাঙালি। সঙ্গে দেদার আড্ডা, খাওয়া দাওয়া। মন খারাপ করা নবমীর আগে উত্‍‍সবে মেতে উঠতে প্রস্তুত বঙ্গবাসী।

দুর্গারূপে তারা মাকে পুজো: এদিন মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে তারাপীঠে। মূল মন্দিরের সামনেই রয়েছে নাটমন্দির। সেখানে হচ্ছে মহাযজ্ঞ। প্রতিষ্ঠা করা হয়েছে ৯টি ঘট। দেবী দুর্গারূপে তারা মাকে পুজো  হচ্ছে তারাপীঠে। উপকরণ ১ হাজার ৮টি বেলপাতা, ১০ কেজি ঘি আর ৫০ কেজি বেলকাঠ। মহাযজ্ঞের অনুষ্ঠান দেখতে মন্দিরে বহু ভক্তের ভিড়। তারাপীঠে অন্য কোনও দেবী মূর্তির পুজো হয় না। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী--এই চারটি তিথিতে মা তারাকে সর্বদেবী রূপে পুজো করা হয়। 

শুধু তারাপীঠই নয়, রীতি মেনে অষ্টমীতে পুজো হচ্ছে সব জায়গায়। ইতিহাস, ঐতিহ্যের মেলবন্ধনে বেলুড় মঠে কুমারী পুজো। দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। ৫-৭ বছর বয়সীদের নির্বাচন করা হয় কুমারীপুজোর জন্য। এবারের কুমারী সীমন্তিনী ঘোষাল। বয়স ৫ বছর ৭ মাস। উমা রূপে পুজো করা হল হাওড়ার বাগনানের সীমন্তিনীকে। ১৯০১ সালে মা সারদার উপস্থিতিতে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই থেকেই চলে আসছে এই প্রথা। কুমারী পুজো দেখতে সকাল থেকেই বেলুড় মঠে রয়েছে ভিড় জমান ভক্তরা। অষ্টমীর সকালে হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মঠেও হয়েছে কুমারী পুজো। একদিকে চলছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পুজো। আরেক দিকে রীতি মেনে চলছে দুর্গাপুজো। ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পুজো শুরু হয়। কামারপুকুর মঠে এদিনের মূল আকর্ষণ কুমারী পুজো। কামারপুকুরের লাহাবাজারের বাসিন্দা ৫ বছরের ঐশানী চক্রবর্তীকেই এবার উমা রূপে পুজো করা হয়। 

আরও পড়ুন: North 24 Parganas Weather: কখনও মেঘ, কখনও রোদ্দুর, দিনভর কেমন থাকবে উত্তর ২৪ পরগনার আবহাওয়া?

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget