এক্সপ্লোর

Birbhum: বিশ্বভারতীর বিনয়ভবনে মার্কশিট-বিতর্ক! সরানো হল এডুকেশনের বিভাগীয় প্রধানকে

Marksheet Controversy: বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় জানান বিতর্কের জেরে, বিনয় ভবনের এডুকেশন বিভাগের বিভাগীয় প্রধান বেণুধর চিনারাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

আবির ইসলাম, বীরভূম: বিশ্বভারতীর (Viswa Bharati) বিনয়ভবনে মার্কশিট-বিতর্ক (Marksheet Controversy)। যার জেরে পদ থেকে সরিয়ে দেওয়া হল এডুকেশনের (Education) বিভাগীয় প্রধানকে। বিএড (B. Ed.) ও এমএডের (M. Ed.) তৃতীয় সিমেস্টারের পড়ুয়াদের অভিযোগ, ২ মাস ধরে নানা অজুহাতে তাঁদের মার্কশিট দেওয়া হচ্ছে না। তাই মার্কশিট খোওয়া গিয়েছে বলে সন্দেহ দানা বাঁধছে। এই মর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগও জানিয়েছেন তাঁরা।

মার্কশিট-গায়েব রহস্য

রবীন্দ্রনাথের নোবেল চুরি, প্রশ্নপত্র গায়েব বিতর্কের পরে, এবার কি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে মার্কশিট অন্তর্ধান রহস্য? অন্তত এমনটাই অভিযোগ বিশ্বভারতীর বিনয় ভবনের শিক্ষা বিভাগের বিএড ও এমএডের তৃতীয় সিমেস্টারের পড়ুয়াদের। 

মার্কশিট খোয়া গেছে, এই অভিযোগে বিভাগীয় প্রধান ও অধ্যক্ষকে চিঠি দিয়েছেন তাঁদের একাংশ। পড়ুয়াদের বক্তব্য, সন্দেহ দানা বাঁধছে, কারণ, শিক্ষা বিভাগের বিএড ও এমএডের তৃতীয় সিমেস্টারের ৩০ জনকে নানা অজুহাতে ২ মাস ধরে মার্কশিট দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: Mamata Banerjee: 'গোপন বোঝাপড়ার জন্য দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী'! ইডি ইস্যুতে মমতাকে খোঁচা বিরোধীদের

অভিযোগকারী পড়ুয়া পূর্ণচন্দ্র মণ্ডলের কথায়, 'বলেছিলাম যে আমরা ডিপার্টমেন্টে জানিয়েছিলাম যে আমরা মার্কশিট খুঁজে পাচ্ছি না। কিন্তু আমাদের জানানো হয় যে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় এক মাস হতে চলল।'

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় জানান মার্কশিট-বিতর্কের জেরে, বিনয় ভবনের এডুকেশন বিভাগের বিভাগীয় প্রধান বেণুধর চিনারাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিও জারি করেছে। আপাতত এডুকেশন বিভাগের দায়িত্ব সামলাবেন বিনয় ভবনের অধ্যক্ষ।

আরও পড়ুন: SSC Protest: নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি, প্রতিবাদে পথে বামপন্থী বুদ্ধিজীবীরা

গতবছর ১০ ফেব্রুয়ারি সঙ্গীত ভবন থেকে রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্য ও নাটক বিভাগের প্রশ্নপত্র চুরির অভিযোগ ওঠে। শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগও দায়ের করেন সঙ্গীত ভবনের অধ্যক্ষ। এবার কি মার্কশিট খোওয়া গেল বিনয় ভবনেও? রহস্য ঘনীভূত।

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget