এক্সপ্লোর

Mamata Banerjee: 'গোপন বোঝাপড়ার জন্য দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী'! ইডি ইস্যুতে মমতাকে খোঁচা বিরোধীদের

Mamata Banerjee Delhi: আগামী ৭ অগাস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক হবে। এবারের দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাদা বৈঠকের সম্ভাবনা আছে বলে খবর।

আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও সত্যজিৎ বৈদ্য: আগামী ৭ অগাস্ট নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, দিল্লি (Delhi) সফরে প্রধানমন্ত্রীর (Prime Minister) সঙ্গে মুখ্যমন্ত্রীর (Chief Minister) আলাদা বৈঠকের সম্ভাবনা আছে। বিরোধীদের অভিযোগ, বাংলায় (West Bengal) ইডি (ED) সক্রিয় হয়ে ওঠায়, গোপন বোঝাপড়ার জন্য দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও (TMC)।

প্রেক্ষাপট

শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে তোলপাড় বাংলা। উদ্ধার কোটি কোটি টাকা, সোনা। ইডির হাতে গ্রেফতার শাসকদলের হেভিওয়েট। আর এই আবহেই অগাস্টের প্রথম সপ্তাহে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ অগাস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক হবে। এবারের দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাদা বৈঠকের সম্ভাবনা আছে বলে খবর। আর তা নিয়েই ফের তেতে উঠেছে রাজনীতির ময়দান। 

বিরোধীদের অভিযোগ

এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "মুখ্যমন্ত্রী দিল্লি যান ম্যানেজ করতে। যতবারই সমস্যা হয়, উনি ম্যানেজ করতেই যান। এবারও তাই যাচ্ছেন। নীতি আয়োগের বাহানা করে এখন দিল্লি যেতে হচ্ছে মিটিং করতে। মুখ্যমন্ত্রীর দিল্লি-যাত্রা ঘিরে তুঙ্গে রাজনীতি শাসক-বিরোধী চাপানউতোর তুঙ্গে। 

আরও পড়ুন, ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কের গাড়িতে ৪৯ লক্ষ টাকা! চলছে অর্থের উৎসের খোঁজ 

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "যখন উনি সংকটে পড়েন, ত্রাহি মধুসূদনম বলে দিল্লি চলে যান। নিজের লোকেরা বিগড়ে যাচ্ছে এইসব দেখতে ভালো লাগে না তাই একটু শান্তির জন্য দিল্লি যাচ্ছেন। যদিও তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, "না গেলে বলে ফেডারেল স্ট্রাকচার হ্যাম্পার হবে, আর গেলে বলে আঁতাঁত, শাঁখের করাত।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের মধ্যেই, আগামী ৬ অগাস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন। যদিও তৃণমূল ইতিমধ্যেই ঘোষণা করেছে, উপরাষ্ট্রপতি নির্বাচনে তারা ভোটদানে বিরত থাকবে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর দিল্লিযাত্রার আগেই তাঁকে সিদ্ধান্ত বদলের আবেদন জানিয়ে ট্যুইট, করেছেন ১৭টি বিরোধী দলের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা। ট্যুইটে তিনি লিখেছেন, বিরোধী ঐক্যের ক্ষেত্রে তৃণমূল অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। উপরাষ্ট্রপতি বেছে নেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে ‘নিরপেক্ষ’ থাকাটা বিরোধীদের কোনও সাহায্যে লাগবে না। বরং তা শুধুমাত্র সুবিধা করে দেবে শাসক দলকেই। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সময় এখনও আছে।  তৃণমূল সাংসদদের তাঁদের বিবেকের কথা শুনে ভোট দিতে দিন।


সূত্রের খবর, এবারের দিল্লি সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হওয়ার কথা। দলের সাংসদ ও নেতাদের সঙ্গে বৈঠকেরও কথা আছে। পাশাপাশি সংসদের সেন্ট্রাল হলে বিরোধী সাংসদদের সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা।

 

 

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget