এক্সপ্লোর

SSC Protest: নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি, প্রতিবাদে পথে বামপন্থী বুদ্ধিজীবীরা

SSC Scam: এই পরিস্থিতিতে আগামী সোমবার বিকেল তিনটেয়, কলকাতার ভিক্টোরিয়া হাউস থেকে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল করবেন বামপন্থী বিদ্বজ্জনেরা।

সুদীপ্ত আচার্য, অনির্বাণ বিশ্বাস ও সৌমিত্র রায়, কলকাতা: রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Scam) এবার পথে নামছেন বামপন্থী বুদ্ধিজীবীরা (left intellectuals)। আগামীকাল বিকেল তিনটেয় ভিক্টোরিয়া হাউস (Victoria House) থেকে মিছিল করবেন তাঁরা। এদিকে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

পথে নামবেন বুদ্ধিজীবীরা, শুরু রাজনৈতিক তরজা

একদিকে চাকরি প্রার্থীদের আন্দোলন, অন্যদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিরোধী দলের প্রতিবাদ-বিক্ষোভ ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল। এই প্রেক্ষাপটে এবার দুর্নীতির বিরুদ্ধে পথে নামতে চলেছেন বামপন্থী বিদ্বজ্জনেরা। শনিবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন শিক্ষাবিদ পবিত্র সরকার, অভিনেতা চন্দন সেন, দেবদূত ঘোষ, রাহুল বন্দ্যোপাধ্যায়, পরিচালক অনীক দত্তরা। বৈঠকে তাঁরা সুর চড়ান রাজ্য সরকারের বিরুদ্ধে। 

শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, 'সারা পৃথিবীর কাছে বাঙালির মাথা হেঁট হয়ে গেছে একজনের সীমাহীন দুর্নীতির জন্য। এটা একদিনে আবদ্ধ থাকবে কিনা সময় বলবে। অযোগ্যরা চাকরি পেয়েছেন। যোগ্যরা লাঠির বাড়ি খেয়েছে। তদন্ত হচ্ছে ঠিক। কখন সেটিং না হয়ে যায়, এই ভয়।' অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'চাকরিপ্রার্থীদের এই আন্দোলন ভীষণই যন্ত্রণাদায়ক।' 

এই পরিস্থিতিতে আগামী সোমবার বিকেল তিনটেয়, কলকাতার ভিক্টোরিয়া হাউস থেকে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল করবেন বামপন্থী বিদ্বজ্জনেরা। আইনজীবী ও রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য বলেন, 'এই দুর্নীতি শুধু স্কুলে নয়, ওরা ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি। PSC-তে পার্থ, জ্যোতিপ্রিয়কে বসানো হয়েছে। ইন্টারভিউতে কম যোগ্যদের বেশি নম্বর দেওয়া হয়েছে। আমরা অনেকদিন ধরে বলছি। টাকা উদ্ধার না হলে, কেউ বিশ্বাস করত না। নাগরিক সমাজকে রাস্তায় নামতে হবে।'

আরও পড়ুন: Congress: ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কের গাড়িতে ৪৯ লক্ষ টাকা! চলছে অর্থের উৎসের খোঁজ

রাজ্যে নিয়োগ ‘দুর্নীতি’

রাজ্যে নিয়োগ ‘দুর্নীতি’র প্রতিবাদে পথে নামছেন বামপন্থী বিদ্বজ্জনেরা। রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের কথায়, 'সরকার গড়ে জনতা। গণতন্ত্রে গণদেবতা তাঁরাই, তৃণমূল কংগ্রেসের নীতি নৈতিকতা হল মানুষের সততা। যেটা আমাদের TRP। বাংলার ১১ কোটি মানুষ বারবার ভোট দিয়ে আগের থেকে বেশি ভোটে তৃণমূলকে জিতিয়েছে। সেটাই প্রমাণ করে মানুষের আস্থা। মুষ্টিমেয় লোকের কথায় সরকার বদলায় না।'

অন্যদিকে শনিবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে পৃথক পৃথকভাবে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে সিপিএম ও কংগ্রেস। পার্ক সার্কাস থেকে মহম্মদ সেলিমের নেতৃত্বে মিছিল হয়। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবন থেকে মিছিলের নেতৃত্ব দেন অধীর চৌধুরী। সব মিলিয়ে নিয়োগকাণ্ডে রাজ্য সরকার ও শাসকদলের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে বিরোধীরা। 

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget