এক্সপ্লোর

PMAY Scheme: আবাস যোজনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য ! 'যাদের পাকা বাড়ি, চার চাকা গাড়ি রয়েছে..'

Birbhum PMAY Scam: বাংলায় আবাস যোজনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য উঠে এল, কেন বিডিও-র কাছে গেল বিজেপি ?

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: আবাস যোজনায় ফের দুর্নীতির অভিযোগ বিজেপির। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ বিজেপির। নামের তালিকা তুলে দেওয়া হল বিডিও-কে। তদন্তে আশ্বাস বিডিও-এর। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

PMAY Scheme: আবাস যোজনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য ! 'যাদের পাকা বাড়ি, চার চাকা গাড়ি রয়েছে..

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ করে বিডিওর দ্বারস্থ বিজেপি। দুবরাজপুর বিডিওর কাছে লিখিত অভিযোগ করেন যে, যাদের পাকাবাড়ি রয়েছে, যাদের চারচাকা গাড়ি রয়েছে, তাদের আবাস যোজনার তালিকায় নাম রয়েছে। তারা প্রথম দফায় টাকাও পেয়েছে। মূলত দুবরাজপুর ব্লকের বালিজুরি, লোবা পঞ্চায়েত এলাকায়। দুবরাজপুর বিডিও পুরো ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে। 

PMAY Scheme: আবাস যোজনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য ! 'যাদের পাকা বাড়ি, চার চাকা গাড়ি রয়েছে..

বিজেপির অভিযোগ, তৃণমূল নেতারা তাদের পরিবারের লোকজনকে,  আত্মীয়দের আবাসন প্রকল্পের টাকা পাইয়ে দিচ্ছে। যাদের পাকা বাড়ি, গাড়ি রয়েছে, তারা এই বাড়ি পেয়েছে। এই কথা স্বীকার করেছেন বাড়ি পাওয়া বেশ কিছু উপভোক্তা। এদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাঁদের বক্তব্য, যাদের পাওয়ার কথা তাঁরাই পেয়েছেন। 

গতবছরের শেষে আবাস দুর্নীতির কাঠগড়ায় বারংবার উঠেছিল রাজ্যের শাসকদল। তবে শেষমেষ একের পর এক ঘটনা প্রকাশ্যে আসার পর, শুরু হয় উলটপূরাণ। পাকা বাড়ি থেকেও যে সকল তৃণমূল নেতা-সদস্যদের নাম উঠেছিল আবাসে, তাঁরা সকলেই ফিরিয়ে দেওয়া শুরু করেন। যদিও তাতেই সবসময় চিড়ে ভেজেনি। ব্যাতিক্রমী ঘটনাও রয়েছে এর মধ্যে। কীকরে ওই প্রাসাদসময় বাড়ি হাঁকালেন তৃণমূল নেতারা ? সেই প্রশ্নের মুখেও পড়তে হয়েছে। 

সম্প্রতি বাঁকুড়ায় একটি অভিযোগ সামনে এসেছিল। যেখানে  বসবাসের জন্য রয়েছে দোতলা বাড়ি। তবু নাম ছিল আবাস তালিকায়। সমীক্ষা শুরু হতেই বাড়ি ফেরানোর আর্জি জানিয়েছিলেন তৃণমূল নেতা। বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বালসী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পানপুকুর মাঝি পাড়ার এমন ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল এই ঘটনাকে সততা বলে প্রশংসা করলেও বিজেপির কটাক্ষ,' জনরোষে পড়ার ভয়েই এমন কাণ্ড।' 

আরও পড়ুন, 'অভয়ার পরিবারের কথায় শুধু সংবাদমাধ্যম গুরুত্ব দেয় ,আর কেউ গুরুত্ব দেয় না..' !

আবাস প্রকল্পের তালিকা নিয়ে এই প্রথম নয়, বহু ক্ষেত্রে দেখা গেছে পাকা বাড়ি থাকার পরেও শুধুমাত্র শাসক দলের নেতা বা ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নাম উঠেছে আবাস তালিকায়। বহু ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনাও। শুধুমাত্র শাসক দলের ঘনিষ্ঠ না হওয়ায় বসবাসযোগ্য বাড়ি না থাকলেও তালিকায় ঠাঁই হয়নি হতদরিদ্র পরিবারের। এবার বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বালসী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও দেখা গিয়েছিল সেই একই ছবি।

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget