এক্সপ্লোর

RG Kar Case: 'অভয়ার পরিবারের কথায় শুধু সংবাদমাধ্যম গুরুত্ব দেয় ,আর কেউ গুরুত্ব দেয় না..' !

Sougata Attacks RG Kar Victims Family: ফের শাসকের রোষানলে RG কর-কাণ্ডে সন্তানহারা মা-বাবা ! এবার বিস্ফোরক সৌগত, কী বললেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা ?

কলকাতা:  পৃথিবীর কোনও মা-বাবা, দুঃস্বপ্নেও যা ভাবে না, তা করতে হয়েছে এই অভাগা দম্পতিকে। সন্তানের শেষকৃত্য়। একসময়ে মেয়ের ডাক্তার হওয়ার কথা বলতে, গর্বে বুক ফুলে যেত। এখন কপাল চাপড়ান, আর ভাবেন, মেয়েটা কেন ডাক্তার হতে গেল!শরীরের সব শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে। দু'টো কথা বলতেই গলার কাছে দলা পাকিয়ে আসে কান্না। তবু এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন, কেবলমাত্র মেয়েটার কথা ভেবে। আর সেই মা-বাবাকে লাগাতার আক্রমণ করে চলেছে তৃণমূল। কুণাল, ফিরহাদের পর এবার সৌগত।

 ফের শাসকের রোষানলে আর জি কর-কাণ্ডে সন্তানহারা মা-বাবা। 'ওঁদের বক্তব্যের কোনও গুরুত্ব দিতে চাই না। ওঁরা ঠিক করবেন না, কে মুখ্যমন্ত্রী থাকবেন বা থাকবেন না। ওঁদের কথা আমরা অবহেলা করছি', মন্তব্য সৌগত রায়ের। 'অভয়ার পরিবারের কথায় শুধু সংবাদমাধ্যম গুরুত্ব দেয় ,আর কেউ গুরুত্ব দেয় না', মন্তব্য দমদমের তৃণমূল সাংসদের। 

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আমাদের বিস্ময় লাগছে, যে বাবা-মায়ের বুক ভেঙে গেছে। মেয়ের মৃত্যু। সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে, এক এক দিন এক এক রকম বক্তব্য দিয়ে যাওয়া, কী করে হতে পারে?   পূর্ণ সম্মান দিয়ে বলছি, যারা চক্রান্তকারী এবং কুৎসাকারী, তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন বাবা-মা। সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা, তদন্তে গাফিলতির অভিযোগ, শুরু থেকেই প্রশ্নের মুখে ফেলেছে রাজ্য় সরকারকে। এই প্রেক্ষাপটে সম্প্রতি মুখ্য়মন্ত্রীর পদত্য়াগ দাবি করেন নিহত চিকিৎসকের মা-বাবা। 

নিহত চিকিৎসকের বাবা বলেছিলেন, 'আমার মেয়ে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল এবং একজন ছাত্রী ছিল কলেজের। সুতরাং রাজ্য সরকার এই দায় এড়িয়ে আমার মেয়ের মৃত্যুর জন্য, আমি সরাসরি বলছি রাজ্য সরকার পুরো দায়ী। এই অবস্থাতে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকার কোনও যুক্তি নেই। ওনার এই দায় পুরো কাঁধে নিয়ে পদত্যাগ করা এখনই উচিত।' এরপরই সন্তানহারা মা-বাবাকে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল। 

আরও পড়ুন, শুধু পায়ের ছাপ নয়, এবার বারো মাইলের জঙ্গলে দেখা মিলল বাঘের ! বুকধুকপুক রানীবাঁধ ব্লকের বাসিন্দাদের

কুণাল ঘোষ বলেছিলেন, 'কেন মুখ্য়মন্ত্রীকে তাঁরা আক্রমণ করেছেন? কেউ কানে মন্ত্র দিচ্ছে। যারা চক্রান্তকারী, তাদের মুখপাত্র  হয়ে গিয়েছেন এই 'অভয়া'র বাবা-মা।... মুখ্যমন্ত্রীর পুলিশ তো ২৪ ঘণ্টার মধ্য়ে দোষীকে ধরেছে। তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম, অতিবাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে তাঁরা সমানে তাঁদের অবস্থান বদলাছেন।'

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget