এক্সপ্লোর

Rampurhat Update : ৭ দগ্ধ দেহের ডিএনএ নমুনা দিল্লির ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠাল CBI

Rampurhat Killings : গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য আদালতে আবেদন জানাতে চলেছে সিবিআই (CBI)।

প্রকাশ সিনহা, বগটুই : রবিবার, রামপুরহাটকাণ্ডে পেট্রোল ও বোমা নিয়ে আসার অভিযোগে, ২টি টোটো থেকে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক টিম। নজরে আরও একটি টোটো। রবিবার ফের জিজ্ঞাসাবাদ করা হল আনারুল হোসেন-সহ ধৃত ১৫জনকে । CBI সূত্রে খবর, মূলত টোটো ও মোটরবাইকে করে পেট্রোল ও বোমা আনা হয়েছিল কি না, সেই সম্পর্কে জানতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। 

প্রত্যক্ষদর্শীদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য আদালতে আবেদন জানাতে চলেছে সিবিআই
রামপুরহাটকাণ্ডে (Rampurhat) গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য আদালতে আবেদন জানাতে চলেছে সিবিআই (CBI)। এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। ইতিমধ্যে বগটুই গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে সিবিআই। সেদিন রাতে কী ঘটেছিল? কারা ছিল হামলাকারী, এ সব নিয়ে কয়েকজন গ্রামবাসীর গোপন জবানবন্দি নিতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

এরইমধ্যে সোনা শেখের বাড়ি থেকে যে ৭টি দগ্ধ দেহ উদ্ধার হয়েছিল, তার ডিএনএ নমুনা দিল্লির ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠিয়েছে সিবিআই।    

গ্রামে মাটি খুঁড়ে বালতিভর্তি তাজা বোমা উদ্ধার
অন্যদিকে, রবিবার রামপুরহাটের বগটুই গ্রামে মাটি খুঁড়ে বালতিভর্তি তাজা বোমা উদ্ধার করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। পুলিশের দাবি, স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাতক পলাশ শেখের বাড়ির পাশে মাটিতে পোঁতা ছিল বোমা। খবর পেয়ে এদিন গ্রামে যায় সিবিআই ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্রর নেতৃত্বে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। যায় দমকলও। মাটি খুঁড়ে বালতির মধ্যে থেকে ২০টি তাজা বোমা উদ্ধার হয়। বোমাভর্তি বালতি কাঠের পাটাতন দিয়ে ঢেকে তার ওপর মাটি চাপা দেওয়া হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।  বিপুল সংখ্যক বোমা উদ্ধারের পর স্বাভাবিকভাবেই যে প্রশ্নগুলি উঠছে, তা হল কারা মজুত করেছিল বোমাগুলি? পলাশ শেখ না কি অন্য কেউ? ভাদু শেখকে খুন করা ছাড়াও, এলাকায় আরও বড় অশান্তি তৈরির জন্য কি বোমা মজুত করা হয়েছিল? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget