এক্সপ্লোর

Rampurhat Violence : "আনারুলকে গাইড করতেন আশিস বন্দ্যোপাধ্যায়", বিস্ফোরক অভিযোগ রামপুরহাটকাণ্ডে স্বজনহারা মিহিলালের

Rampurhat Violence : অভিযোগ উড়িয়ে রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "এসব বাজে কথা। কেন গাইড করতে যাব কাউকে।"

রামপুরহাট : রামপুরহাটকাণ্ডে (Rampurhat Violence) নতুন মোড়। বিস্ফোরক অভিযোগ করলেন রামপুরহাটকাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখ (Mihilal Sheikh)। চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে। হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল নেতা "আনারুল হোসেনকে গাইড করতেন আশিস বন্দ্যোপাধ্যায়"। এমনই দাবি করলেন মিহিলাল শেখ।

রামপুরহাটকাণ্ডে নিহতদের আত্মীয় ও প্রত্যক্ষদর্শী মিহিলাল বলেন, "এর আগে অনেক ক’বার আনারুলের কাছে আমরা গিয়েছিলাম। ঝামেলা, ঝঞ্ঝাট, আমাদের ওপর অত্যাচার হচ্ছে। আশিস ব্যানার্জীর কাছে গিয়েছিলাম। এই আশিস ব্যানার্জী, আশিস ব্যানার্জী...আনারুলকে বলে এই কাণ্ডগুলো ঘটিয়েছে। কাউকে যেন ছাড়া না হয়। এতদিন মুখ খুলিনি। এই কারণে খুলিনি যে, সমস্ত লোককে এখানে টানাটানি করবে। কিন্তু পরবর্তীতে যা দেখতে পাচ্ছি, আশিস ব্যানার্জী এখন আনারুলকে গাইড করছেন। আর আনারুলকে ব্লক সভাপতি ওই রেখে দিয়েছিল। আশিস ব্যানার্জী, আশিস ব্যানার্জীর ভাইপো সোমু...এরা আমাদের ওপর প্রচণ্ড অত্যাচার করেছে।"

যদিও এই অভিযোগ উড়িয়ে রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "এসব বাজে কথা। কেন গাইড করতে যাব কাউকে। আনারুল কি নাবালক, যে গাইড করতে যাব? কাউকে গাইড করার কোনও বিষয় নেই। আমার নেই। কোনও গাইডের প্রশ্নও আসে না। কোন বিষয়টি নিয়ে গাইড করব ? কেন করব? কীসের জন্য করব?"

রামপুরহাট অগ্নিকাণ্ডে পরিবার হারানো মিহিলাল শেখ আরও বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেন, "ওদের যে আসামীগুলো তারা জেলের মধ্যে মদ, বিয়ার, বিরিয়ানি...সব বাইরে থেকে যাচ্ছে। তারা জেলের মধ্যে এনজয় করছে। এগুলো সুযোগ-সুবিধা পাচ্ছে, জেলাররা করছে। জেলের অফিসাররা করছে। এখানকার যারা লোকাল নেতা আছে, আশিস ব্যানার্জীরা করছে।"

আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "যেহেতু তদন্ত চলছে, সেজন্য কোনওভাবে আমি আলাদা ভাবে কথা বলার প্রয়োজন বোধ করিনি। যেহেতু তদন্ত চলছে। আমি কোনওভাবেই নাক গলাতে চাইনি।"

রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে কি মাথাদের ধরতে পারবে সিবিআই? এটাই সবচেয়ে বড় প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার

ভিডিও

Chowman Sea Food Festival | চাউম্য়ানে শুরু হয়েছে সি ফুড ফেস্টিভ্য়াল। থাকছে ১৮ রকমের সামুদ্রিক খাবারের পদ!
Mamata Banerjee - TMC News | পরিবর্তনের বাংলায় এক অন্য়রকম ২১ জুলাই দেখল পশ্চিমবঙ্গবাসী!
Mamata Banerjee-Abhishek Banerjee | ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ফের বুঝিয়ে দিলেন তিনি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই
Mamata Banerjee-21July News | মঙ্গলবার ৪ ভাগে হল শহিদ স্মরণ | ABP ANANDA LIVE
TMC-Mamata Banerjee - 21July | তৃণমূল জমানায় প্রতি বছরই ২১ জুলাইয়ের শহিদ তর্পণের মঞ্চে দেখা যেত টালিগঞ্জের কলাকুশলী থেকে বিদ্বজ্জনদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget