এক্সপ্লোর

TMC: বাড়ির বিনিময়ে ঘুষ, তৃণমূল নেতার টাকা নেওয়ার ভিডিও ভাইরাল

TMC Leader Viral Video: লাইলি বিবির স্বামী বাসিরুদ্দিন খানের একটি ঘুষ নেওয়া ভিডিও বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এই ঘটনায় দলে বিতর্কের সৃষ্টি হয়েছে। 

নান্টু পাল, বীরভূম: গীতাঞ্জলী (Geetanjali) প্রকল্পের বাড়ির বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে। ওই তৃণমূল নেতার স্ত্রী রত্না সাঁতরা আবার মুরারই ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস সদস্যা। টাকা নেওয়ার ভিডিও সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়ে গিয়েছে। পরিবারের পক্ষ থেকে গত শনিবার মেলের মাধ্যমে বিডিওকে লিখিত অভিযোগ জানানো হয়েছে।            

কী জানান হয়েছে? 

অভিযুক্ত তৃণমূল নেতার নাম পরমানন্দ সাঁতরা। তাঁর বাড়ি বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের রাজগ্রামে। তাঁর বিরুদ্ধে অভিযোগ রাজগ্রাম পূর্ববাজারের বাসিন্দা লাইলি বিবিকে গীতাঞ্জলী বাড়ি দেওয়ার বিনিময়ে ১৮ হাজার ঘুষ নিয়েছেন। লাইলি বিবির স্বামী বাসিরুদ্দিন খানের একটি ঘুষ নেওয়া ভিডিও বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এই ঘটনায় দলে বিতর্কের সৃষ্টি হয়েছে।                                                     

আরও পড়ুন, ‘এবার জনতার কাছে যাওয়ার সময় হয়েছে’, ভোটের ময়দানে নামছেন প্রশান্ত কিশোর?

কী জানিয়েছেন অভিযুক্ত? 

যদিও অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি পরমানন্দ সাঁতরার ও তার স্ত্রী রত্না সাঁতরা। মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগও করা যায়নি। সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করা ভিডিওতে বসিরুদ্দিন খানকে বলতে শোনা যাচ্ছে, ‘তার স্ত্রীর নামে গীতাঞ্জলীর বাড়ি এসেছিল এক লক্ষ কুড়ি হাজার টাকা। তার মধ্যে ১৮ হাজার টাকা পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী পরমানন্দ সাঁতরা চেয়েছিল। না দিলে বাড়ির টাকা ঢুকবে না বলেও ভয় দেখানো হয়। আমি পাথর খাদানের শ্রমিক। ভয়ে কোন রকমে তিন দফায় দফায় ১৮ হাজার টাকা দিই’। বিষয়টি তৃণমূল নেতৃত্বের নজরে আসতেই বিতর্কের সৃষ্টি হয়েছে। 

মুরারই ১ ব্লকে বিডিও প্রণব চট্টরাজ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত শুরু হয়েছে। মুরারই ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শাহানাজ বেগম বলেন, "তৃণমূলকে বদনাম করতে এসব করা হয়েছে, যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাঁরা কোনওভাবেই যুক্ত নন।" 

বিজেপির বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা বলেন,  আমরা বার বার যে কথা বলে এসেছি যে তৃণমূল কাড মানির ওপরেই বেঁচে আছে। কাটমানি, চোরেদের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। আগে আমরা বলেছি এখন তৃণমূল কংগ্রেস লোকেরাই স্বীকার করতে শুরু করেছে।বাংলার মানুষরা আর দুদিন পর  বলবে এবং তৃণমূল কংগ্রেস কে উখাত করে গংঙ্গা জলে ফেলে দেবে।

 

 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget