এক্সপ্লোর

Visva-Bharati: উপাচার্য ঘেরাও, গভীর রাতে রণক্ষেত্র বিশ্বভারতী, 'শাবল-গাঁইতি দিয়ে তালা ভাঙলেন নিরাপত্তারক্ষীরা'

Visva Bharati University : প্রায় ১২ ঘণ্টা পর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে  ( Bidyut Chakraborti ) ঘেরাও-মুক্ত করা হল ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ছাত্রদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন উপাচার্য (vice-chancellor )। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিশ্বভারতীর ( Visva-Bharati University ) পড়ুয়ারা। পাল্টা পড়ুয়ারা তাঁর গায়ে হাত তুলেছে বলে অভিযোগ করেছেন উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী। ছাত্র বিক্ষোভে বুধবার বিকেল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল বিশ্বভারতী। বুধবার গভীর রাতে নতুন করে উত্তেজনা ছড়াল বিশ্বভারতীতে।

বিশ্ববিদ্যালয়ের বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের দফায় দফায় সংঘর্ষ। শাবল-গাঁইতি দিয়ে তালা ভেঙে ভিতরে ঢোকার অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। সবশেষে বোলপুরের এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে  
প্রায় ১২ ঘণ্টা পর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে  ( Bidyut Chakraborti ) ঘেরাও-মুক্ত করে।

আরও পড়ুন :

 উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্বভারতীতে বিক্ষোভে ধুন্ধুমার,নিরাপত্তারক্ষী ও ছাত্রছাত্রীদের হাতাহাতি

শিক্ষার পরিবেশে ফিরিয়ে আনা-সহ একাধিক দাবিতে গতকাল বিকেল ৪টে থেকে উপাচার্যকে ঘেরাও করেন পড়ুয়ারা। রাতে উপাচার্যকে উদ্ধার করতে গেলে বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভরত পড়ুয়াদের ধস্তাধস্তি, হাতাহাতি বাধে। উভয়পক্ষের কয়েকজন আহত হন। এ নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

ফের অশান্ত হয়ে উঠল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দফায় দফায় উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তীকে ( Bidyut Chakraborti ) ঘিরে বিক্ষোভ। নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের হাতাহাতি। মারামারি, আঘাত পেল পড়ুয়া, রক্ত ঝরল নিরাপত্তারক্ষীর। বুধবার, দফায় দফায় অশান্ত হয়ে ওঠে শান্তিনিকেতন। 

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ একাধিক দাবিতে, এদিন উপাচার্যকে ঘেরাও করে পড়ুয়াদের একাংশ। দাবি দাওয়া মানা না হলেও ঘেরাও তোলা হবে না বলে হুঁশিয়ারিও দেন পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, ঘেরাও থাকাকালীন, নিরাপত্তারক্ষীকে ছাত্রদের উদ্দেশ্যে, গুলি চালানোর নির্দেশ দেন উপাচার্য। 

এক বিক্ষোভরত পড়ুয়া দাবি করলেন, ' ওঁর যে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, তাঁকে বলছেন গুলি চালাও। পিস্তল বার করে গুলি চালানোর নির্দেশ দিচ্ছেন' । আরেক বিক্ষোভরত পড়ুয়া দাবি করেন, ' ছাত্রছাত্রীরা তাঁর সামনে এসে যখন দাবি দাওয়া করে গোল করে দাঁড়িয়ে তিনি তাঁর নিরাপত্তারক্ষীদের দিয়ে ছাত্রছাত্রীদের ওপর প্রহার করান। ' 

পাল্টা পড়ুয়াদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন উপাচার্য। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  বিদ্যুত্‍ চক্রবর্তী, জানান, আমাকে যদি মারধর করা হয়, মারবে না? আমার আঙুল মুচকে দিয়েছে ! 

                                                                         

সেরা শিরোনাম

Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget