এক্সপ্লোর

Birbhum Weather Update : আকাশে মেঘ- রোদ্দুরের লুকোচুরি খেলা, আজ কত বীরভূমের তাপমাত্রা ?

মৌসুমী অক্ষরেখার প্রভাবে মূলত মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে

বীরভূম : মৌসুমী অক্ষরেখার প্রভাবে মূলত মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে।  কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে । বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে ভারী দুর্যোগের সম্ভাবনা আছে কি? কী জান্চ্ছে আবহাওয়া দফতর? 

জানা যাচ্ছে,  মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর থেকে উত্তরবঙ্গের দিকে যাবে। অক্ষরেখা উত্তরের দিকে সরলে দক্ষিণে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন হবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে, বলে মনে করছে হাওয়া-অফিস। আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

 

বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location):  বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত।  বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।

 

 

আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু  তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার  ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।

 

 

বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : বীরভূমে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Humidity) পরিমাণ ৭৬ শতাংশ। 

 

সূর্যোদয় (Sunrise) -  সকাল ৫:২৪

সূর্যাস্ত (Sunset) -  বিকেল ৫:৪৯


বঙ্গের আজকের আবহাওয়া ( West Bengal Weather): আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। উপরের দিকের জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা কম। এই বৃষ্টির ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। 

 

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশ, পুরসভা, গ্য়াস কাটার নিয়ে হাজির, তীব্র বাদানুবাদ
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশ, পুরসভা, গ্য়াস কাটার নিয়ে হাজির, তীব্র বাদানুবাদ
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির

ভিডিও

Suvendu Adhikari: পুজোর আগে ২০০ জনকে নিয়ে অর্জুন বাহিনী, লালবাজারের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: TMC-র বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুুমার, রুজু FIR
Nepal Flood: বিপর্যয়ের জেরে দিল্লি-কাঠমাণ্ডু মৈত্রী বাস পরিষেবা আগামীকাল পর্যন্ত বন্ধ | ABP Ananda
Nepal Flood News: বিধ্বস্ত নেপাল, কাঠমান্ডুতে সার দিয়ে দাঁড়িয়ে ট্রাক, গাড়ি | Kathmandu | ABP Ananda
TMC Bank Account: আরও ৪ অ্যাকাউন্ট খুলতে চেয়ে আর্জি কালীঘাট তৃণমূলের, ফেরাল হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
Sukanta Majumdar: 'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
Abhishek Banerjee: আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
Sovan Chatterjee: আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Embed widget