এক্সপ্লোর

TMC News: এবার তৃণমূল ছাড়লেন বিশ্বজিৎ দেব, ‘দলটা সাইনবোর্ড হয়ে যাবে’, বলেছিলেন এবিপি আনন্দে

Biswajit Deb: তৃণমূল ছাড়লেন বিশ্বজিৎ দেব। সই জালিয়াতি কাণ্ডের পরই সিদ্ধান্ত।

কলকাতা: ভাঙনের তৃণমূলে আরও ভাঙন। এবার দল ছাড়লেন বিশ্বজিৎ দেব। দলীয় নেতৃত্বকে নিশানা করে তৃণমূল ছাড়লেন বিশ্বজিৎ দেব। বললেন, "দুর্নীতি থেকে সই জালিয়াতি, আর দলে থাকা উচিত নয়। তাই তৃণমূলের রাজ্য কমিটি, প্রাথমিক পদ থেকে ইস্তফা।" সুব্রত বক্সীকে চিঠি দিয়ে দলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিলেন। তবে দল ছাড়ার ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিশ্বজিৎ। এবিপি আনন্দেই মুখ খুলেছিলেন তিনি। (Biswajit Deb)

বুধবারই বিধানসভায় নিজেদের 'আসল' তৃণমূল বলে দাবি করে স্পিকারকে চিঠি দিয়েছেন বিদ্রোহী বিধায়করা। আর সেই আবহেই তৃণমূল ছাড়লেন বিশ্বজিৎ। দল ছাড়ার কথা জানিয়েছেন তিনি। তৃণমূলের রাজ্য কমিটির সদস্য ছিলেন। মিজ়োরামের অ্যাডভোকেট জেনারেল থাকাকালীন জোড়াফুল শিবিরে যোগ দেন। এবার সম্পর্ক ছিন্ন করলেন। (TMC News)

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবিপি আনন্দে মুখ খোলেন বিশ্বজিৎ। সেই সময় একাধিক অভিযোগ তুলেছিলেন তিনি। বিভিন্ন বিষয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। বিশেষ করে লাগামছাড়া দুর্নীতি সরব হয়েছিলেন তিনি। দলের শীর্ষ নেতৃত্বের সায় ছাড়া এই পরিমাণ দুর্নীতি হতে পারে না বলে মত ছিল তাঁর। তাঁর বক্তব্য ছিল, "লাগামছাড়া দুর্নীতি, যেটা গত পাঁচ বছর ধরে হয়ে আসছে...আমি মনে করি দলের শীর্ষ নেতৃত্বের নজর ছাড়া এই দুর্নীতি হতে পারে না।"

আরও পড়ুন: সব কমিটি, শাখা সংগঠন ভেঙে দিলেন মমতা, ভোটের একমাসের মধ্যেই চুরমার তৃণমূল, নতুন করে দলগঠনের ভাবনা?

তৃণমূলের অন্দরে যে বিভাজন তৈরি হয়েছিল, তাও তুলে ধরেছিলেন তিনি। বলেছিলেন, "দু'টো গোষ্ঠী হয়ে গিয়েছিল, একটা মমতাদিকে ঘিরে, অন্যটি অভিষেককে ঘিরে। এই গোষ্ঠীর বাইরে তৃণমূলের যারা সাধারণ কর্মী, নেতা, এমনকি বিধায়ক-সাংসদরাও তাঁদের কাছে ঘেঁষতে পারতেন না। কিছু বলতে হলে আইপ্যাকের মাধ্যমে বলতে হতো। একটি রাজনৈতিক দলের থেকে এটা আশা করা যায় না। একটি রাজনৈতিক দল...অথচ বাণিজ্যিক কোনও সংস্থার মাধ্যমে, কর্পোরেট টিমের মাধ্যমে  ডিল করতে হবে, কর্মীদের ওই সংস্থার সঙ্গে ডিল করতে হবে, নেতৃত্বের সঙ্গে যোগাযোগ  থাকবে না, এটা হতে পারে না।"

আরও পড়ুন: এবার তৃণমূল ছাড়লেন বিশ্বজিৎ দেব, ভাঙনের জোড়াফুল শিবিরে আরও ভাঙন

এমনকি বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির জন্যও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে দায়ী করেছিলেন বিশ্বজিৎ। তাঁর বক্তব্য ছিল, "এই বিপর্য়ের দায় নিশ্চয়ই মমতাদির এবং নিশ্চয়ই অভিষেকের। কারণ তাদের দু'জনের উপর দলটা চলত। তাদের দু'জনের বাইরে দল ছিল না। মাঝখানে ছিল আইপ্যাক। আর আজ দলের এই সর্বনাশের মূল হচ্ছে আইপ্যাক। আর এই আইপ্যাকের মাধ্যমেই…আইপ্যাক টাকা তুলত। কর্মীদের থেকে। যারা বলত, মনোনয়ন দেওয়ার দরকার আছে, বলত, 'বায়োডেটা দাও, টাকা দাও।"

একসময় কংগ্রেস এবং সিপিএম-কে যে ভাষায় কটাক্ষ করত জোড়াফুল শিবির, তৃণমূলের ভবিষ্যৎ নির্ধারণেও সেই ভাষা প্রয়োগ করেন বিশ্বজিৎ। তৃণমূল টিকে থাকতে পারবে না বলে জানিয়েছিলেন। তাঁকে বলতে শোনা গিয়েছিল, "টুকরো টুকরো হয়ে যাবে। আমার যা ধারণা, কিছু চলে যাবে কংগ্রেসে, কিছু লোক যাবে বিজেপি-তে, কিছু সিপিএম-এ। সাইন বোর্ড হয়ে থাকবে। আমরা আগে বলতাম না, কংগ্রেস সাইন বোর্ড হয়ে গিয়েছে, সিপিএম হয়ে গিয়েছে! তৃণমূলটাও সাইনবোর্ড হয়ে যাবে। একদম খান খান হয়ে যাবে। খুব শীঘ্রই দেখবেন। হয়েই তো গিয়েছে। বাকিটা সময়ের অপেক্ষা। জাস্ট সময়ের অপেক্ষা।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Update Today: কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Advertisement

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget