এক্সপ্লোর

Durgapur : দুর্গাপুরে তৃণমূলের অফিসে 'ভাঙচুর, বোমাবাজি ও টাকা লুঠ', CCTV ফুটেজ দেখা গেল এই ছবি

TMC Party Office Loot: দলীয় কার্যালয়ের তালা ভেঙে ঢুকে আলমারির লক ভেঙে দিয়ে নগদ প্রায় দশ হাজার টাকা লুঠ হয়েছে বলে অভিযোগ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান : দুর্গাপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে দুষ্কৃতী তান্ডব, ভাঙচুর, বোমাবাজি, টাকা লোপাটের অভিযোগ উঠল।  শাসক দলের অভিযোগ, এলাকায় আতঙ্ক তৈরি করতে হামলা চালিয়েছে বিজেপি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এই ঘটনা বলে পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির। এদিকে, হামলা চালানোর অভিযোগে পুলিশ এক বিজেপি কর্মীকে আটক করেছে।

দুর্গাপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের অধীন কুরুরিয়া ডাঙাল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ঢুকে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ ওঠে । অভিযোগ, ভেঙে দেওয়া হয় দলীয় কার্যালয়ের বিভিন্ন জিনিসপত্র। দলীয় কার্যালয়ের তালা ভেঙে ঢুকে আলমারির লক ভেঙে দিয়ে নগদ প্রায় দশ হাজার টাকা লুঠ হয়েছে বলে অভিযোগ। আলমারি থেকে নাকি খোয়া যাবে গুরুত্বপূর্ণ নথিও।  অভিযোগ  স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

আরও পড়ুন :

দোলের দিন দুষ্কৃতী তাণ্ডব, অভিযোগ করতে গিয়ে ক্লাব সদস্যদের মধ্যেই গন্ডগোল !

স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ তুলেছে, দলীয় কার্যালয় লক্ষ্য করে বোমাবাজিও করা হয়। শুক্রবার দোলের দিন বিকেলে এই ঘটনার জেরে প্রথমদিকে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। পরে পুলিশ পৌঁছে  পরিস্থিতি সামলে দেয় । কিন্তু শুক্রবার রাতে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে । বহিরাগত কিছু যুবক বাইক নিয়ে এলাকায় ঘোরাঘুরি করে যায় আর তার পরই ফের উত্তপ্ত হয় পরিস্থিতি।

তৃণমূল নেতাদের অভিযোগ, এই বাইক বাহিনী দুর্গাপুরেরই মেন গেট এলাকার বিজেপি কর্মীদের। এদিকে, হামলা চালানোর অভিযোগে পুলিশ এক বিজেপি কর্মীকে আটক করেছে। ধৃতের নাম  সাগর বাউড়ি। 

 বিজেপি বাজার গরম করতে এই অশান্তি তৈরী করছে বলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ। অবিলম্বে বাকি দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। পুলিশকে সিসিটিভি ফুটেজ দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

বিজেপি দলের জেলা সাধারণ সম্পাদক অভিজিত দত্তের অভিযোগ, 'এই ওয়ার্ডটি প্রাক্তন মেয়র দিলীপ অগস্থির ওয়ার্ড, বর্তমান মেয়র বনাম প্রাক্তন মেয়রের অনুগামীদের দ্বন্দ্বকে বিজেপির ঘাড়ে চাপিয়ে দিয়ে তাদের কর্যকর্তাদের হেনস্থার চেষ্টা করা হচ্ছে । '   অবিলম্বে এই কাজ বন্ধ না হলে শহর জুড়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিজেপি নেতৃত্ব। গোটা ঘটনায় টানটান উত্তেজনা রয়েছে দুর্গাপুর নগর নিগমের ১১ নম্বর ওয়ার্ডের কুরুরিয়া ডাঙাল এলাকায়।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
Bankura Accident: ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget