এক্সপ্লোর

North Dinajpur: পদত্যাগের ইচ্ছে প্রকাশ উত্তর দিনাজপুরের বিজেপির সহ সভাপতির

North Dinajpur News: জেলা বিজেপি সভাপতিকে পাঠালেন চিঠি। বিষয়টিতে গুরুত্ব নিতে চান না জেলা বিজেপির আরেক সহ সভাপতি। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: ইস্তফার ইচ্ছে প্রকাশ করলেন উত্তর দিনাজপুরের (north dinajpur) বিজেপির সহ সভাপতি। জেলা বিজেপি (bjp) সভাপতিকে পাঠালেন চিঠি। বিষয়টিতে গুরুত্ব নিতে চান না জেলা বিজেপির আরেক সহ সভাপতি। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

উত্তর দিনাজপুরে বিজেপিতে ধাক্কা। জেলা সভাপতির কাছে ইস্তফাপত্র পাঠালেন জেলার সহ সভাপতি। চিঠিতে দলের উদ্দেশে সতর্ক বার্তাও দিলেন। বিধানসভা ভোটের ঠিক মুখে, মার্চে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন অশোক রায়। 

কিন্তু, এক বছরের মধ্যেই জেলা বিজেপির সহ সভাপতির পদ ছাড়ার ইচ্ছেপ্রকাশ করলেন। সম্প্রতি কেন্দ্রের দেওয়া নিরাপত্তাও ছেড়ে দেন তিনি। বিজেপির জেলা সভাপতিকে পাঠানো চিঠিতে ইস্তফার মূল কারণ হিসেবে, শারীরিক অসুস্থতার কথাই বলেছেন অশোক রায়। পাশপাশি, দলের উদ্দেশে সতর্ক বার্তা দিয়ে তিনি লিখেছেন, দলাদলি বন্ধ না হলে আগামী দিনে আরও বিপদ। 

এই বিষয়ে উত্তর দিনাজপুরের বিজেপির সহ সভাপতি অশোক রায় বলেন, ''শারীরিক অসুস্থতার কারণে আমি ওই পদে কাজ করতে পারছি না। আপাতত অন্য দলে যাওয়ার পরিকল্পনা নেই।''

তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপির আরেক সহ সভাপতি সুরজিৎ সেন বলেন, ''আমি শুনেছি। পদত্যাগ করতে চেয়েছেন। আমাদের জেলা সভাপতি বিষয়টি দেখছেন। দলে কেউ অপরিহার্য নয়। অনেকই এসেছেন। আবার অনেকে চলে যাচ্ছেন। দলের ক্ষতি হবে না।''

আর নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। জেলার তৃণমূল নেতা অরিন্দম সরকার বলেন, ''বিধানসভা ভোটে, পুরসভা ভোটে ভরা ডুবি হয়েছে। বিজেপিতে কেউ থাকতে চাইছে না। আগামীদিনে দলটাই উঠে যাবে ।''

সব মিলিয়ে গেরুয়া শিবিরের এক নেতার পদত্যাগের ইচ্ছেপ্রকাশ ঘিরে সরগরম উত্তর দিনাজপুরের রাজনীতি।

উল্লেখ্য, বিধানসভা ভোটে ভরাডুবির পরই একের পর এক বিজেপিতে ভাঙন ধরা পড়েছে। জেলায় জেলায় প্রচুর বিজেপি নেতা, কর্মীরা তৃণমূলে যোগ দিয়েছেন। এবার উত্তর দিনাজপুরে বিজেপির পদাধিকারী ব্যক্তিও নিজের পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি পাঠালেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget