এক্সপ্লোর

Santiniketan Child Murder: শান্তিনিকেতনে শিশুহত্যার আঁচ বিধানসভায়, সিবিআই তদন্তের দাবি বিজেপি-র, মমতাকে নিশানা শুভেন্দুর

West Bengal Assembly: বুধবার বিধাবসভার অধিবেশনে শান্তিনিকেতনে শিশুহত্যার ঘটনা উঠে আসে। অধিবেশনের প্রথমার্ধের শেষ ভাবে দৃষ্টি আকর্ষণ প্রস্তাব পেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা: শান্তিনিকেতনে শিশু খুনের ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ হল বিধানসভাও (Santiniketan Child Murder)। বিধানসভায় মুলতুবি প্রস্তাব বিজেপি বিধায়কদের। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করলেন তাঁরা। পাল্টা স্লোগান তুলতে শোনা গেল তৃণমূল বিধায়কদেরও। প্রতিবাদে ওয়াকআউট বিজেপি-র। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবিও তোলা হল। তা নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে (West Bengal Assembly)।

বুধবার বিধাবসভার অধিবেশনে শান্তিনিকেতনে শিশুহত্যার ঘটনা উঠে আসে। অধিবেশনের প্রথমার্ধের শেষ ভাবে দৃষ্টি আকর্ষণ প্রস্তাব পেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাতে তিনি অভিযোগ করেন, রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ। শিশুর মৃত্যু ঘিরে যে ভাবে রহস্য দানা বেঁধেছে, কয়েক দিন পর পড়শির বাড়ি থেকে যে ভাবে শিশুর দেহ উদ্ধার হয়েছে, তা নিয়ে বিবৃতি দিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কী ঘটেছে, কারা দায়ী, বিধানসভায় দাঁড়িয়ে জানাতে হবে তাঁকে। 

স্পিকার জানান, শুধুমাত্র বিবৃতি পড়তে অনুমতি দেওয়া হয়েছে শুভেন্দুকে। এ নিয়ে কোনও আলোচনার অবকাশ নেই। এর পরই  তুমুল হট্টগোল শুরু হয়।  বিজেপি-র বিধায়করা শিশুর ছবি নিয়ে উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। পাল্টা স্লোগান দেন তৃণমূল বিধায়করাও। এর পরই বিধানসভা থেকে ওয়াকআউট করে বাইরেও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "পুলিশমন্ত্রী চোরেদের বাঁচানোর জন্য বিধানসভায় এসে মিথ্যা কথা বলতে পারেন। তিনি এত ব্যস্ত মানুষ! পুলিশমন্ত্রীকে এসে বলতে বলুন। একপেশে আচরণ করেন। কথায় কর্ণপাত করেননি।  আমরা ভিতরে প্রতিবাদ করেছি, বাইরেও করছি।"

শুভেন্দু আরও বলেন, "আমাদের সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং বিধায়ক অনুপ সাহার নেতৃত্বে ওই পরিবারের কাছে যাওয়া হয়েছে। কাল পর্যন্ত বিধানসভার অধিবেশন চলবে। তার পর বিধায়কদের প্রতিনিধি দলও যাবে। ১৮ তারিখ জিডি হওয়ার পরও শান্তিনিকেতন থানার পুলিশ ব্যবস্থা নেয়নি। ওসিকে গ্রেফতার এবং এসপি-কে ক্লোজ করার দাবি জানাচ্ছি। দাবি জানাচ্ছি সিবিআই তদন্তের।"

এর পাল্টা বিজেপি-র বিরুদ্ধে অশান্তি সৃষ্টির অভিযোগ তোলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, "ঘটনাটি অত্যন্ত খারাপ এবং দুর্ভাগ্যজনক। কিন্তু এটা সকলেই বুঝতে পারছেন যে, বিজেপি শুধুমাত্র গন্ডগোল এবং অস্থিরতা তৈরি করতেই এসব করছে। কারণ এর সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলার কোনও সম্পর্ক নেই। ব্যক্তিগত রোষ থেকে এমন কুৎসিত ঘটনা যদিও কেউ ঘটান, তার সঙ্গে রাজ্যের পুলিশ, প্রশাসন, সার্বিক আইনশৃঙ্খলার সম্পর্ক থাকতে পারে কী করে! যাঁরা এ কথা বলছেন, তাঁরা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ গুজরাত দেখুন। ঘটনাটি খারাপ। সুস্থ মানসিকতার মানুষ বুঝবেন যে, ব্যক্তিগত আক্রোশ, বিকৃত মানসিকতা থেকে এমন ঘটনা ঘটলে, তা নিন্দনীয়। কিন্তু তা নিয়ে রাজনীতি করলে বুঝতে হবে, গন্ডগোল পাকানোর ইস্যু খোঁজা হচ্ছে।" 

বীরভূমের শান্তিনিকেতনে পাঁচ বছরের শিশুকে অপহরণ করে খুনের ঘটনার জেরে গতকাল এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। আজ এলাকার পরিস্থিতি থমথমে। বসানো হয়েছে ছ'টি পুলিশ পিকেট। চলছে পুলিশি টহলদারি। ধৃতের চরম শাস্তির দাবিতে সরব  শিশুর পরিবার। বোলপুর মহকুমা হাসপাতাল থেকে শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। বুধবারও এলাকায় তুমুল উত্তেজনা লক্ষ্য় করা যায়। পরিস্থিতি রীতিমতো থমথমে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget