এক্সপ্লোর

Dilip Ghosh: 'অরূপ বিশ্বাস এখন আন্তর্জাতিক ফিগার, আর্জেন্টিনা থেকে মেল আসছে', মেসির টিমের বার্তা নিয়ে কটাক্ষ দিলীপের

Dilip Ghosh on Aroop Biswas: মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে দায়ী করে বিধাননগর কমিশনারেটে ই-মেল করেছে মেসির টিম, যা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা: মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে দায়ী করে বিধাননগর কমিশনারেটে ই-মেল করেছে মেসির টিম। এমনই দাবি করলেন অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্ত। অরূপ বিশ্বাসের রক্ষাকবচের নির্দেশ চ্যালেঞ্জ করে ইতিমধ্যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে।   

এই বিষয় নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষের। এদিন তিনি বলেন, 'মেসির মতোই হ্যাটট্রিক অরূপ বিশ্বাসের। গোল নয়, হাজিরা না দেওয়ায়। আমি তো শুনলাম মেসির তরফ থেকে মেইল এসেছে থানায় যে ওই ঘটনায় মেসি কোন ভাবেই দায়ী নয়। অরূপ বিশ্বাস দায়ী। সুতরাং অরূপ বিশ্বাস এখন আন্তর্জাতিক ফিগার হয়ে গেলেন! বিদেশ থেকে আর্জেন্টিনা থেকে তার জন্য মেইল আসছে। অনেক গুরুত্ব বেড়ে গেছে'। 

প্রসঙ্গত, যুবভারতীতে বিশৃঙ্খলার জন্য অরূপ বিশ্বাসকেই দায়ী করে, খোদ লিওনেল মেসির টিম বিধাননগর কমিশনারেটে ই-মেল করেছে বলে দাবি করেছেন শতদ্রু দত্ত। ডিসেম্বরে যুবভারতীতে লিওনেল মেসির যে অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়, তার উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত। তাঁর দাবি, মেসি-র টিমের তরফে ইমেলে বলা হয়েছে, মেসির অনুষ্ঠানে প্রোটোকল ভেঙেছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। ছবি তোলার জন্য বারবার মেসির কাঁধে হাত রেখেছিলেন। কোমর জড়িয়ে ধরেছিলেন অরূপ বিশ্বাস।

শতদ্রু দত্তর দাবি, ইমেলে মেসির টিম জানিয়েছে, প্রোটোকল অনুযায়ী মাঠে কোনও বিশেষ অতিথি থাকার কথাই ছিল না। অরূপ বিশ্বাস ছাড়াও আরও অনেকে মাঠে ঢুকে মেসির কাছাকাছি চলে গিয়েছিলেন। এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। মেসিকে যে সময়ের আগে মাঠ ছাড়তে হয়েছিল তার জন্য উদ্যোক্তা শতদ্রু দত্ত দায়ী নন। 

মেসিকাণ্ডে শতদ্রু দত্ত গ্রেফতার হলেও, আর কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ তখন নেয়নি পুলিশ। গত বছর ডিসেম্বরে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির গায়ে সেঁটে থাকতে দেখা যায় তৎকালীন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে। নেতা,মন্ত্রী, VVIP-দের উপদ্রবে কিছুক্ষণের মধ্যেই মাঠ ছাড়েন লিওনেল মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। এরপরই স্টেডিয়ামে চলে তাণ্ডব, ভাঙচুর...ঘটনায় গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। 

রাজ্যে পালাবদলের পর তিনিই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। দায়ের হয় FIR। কিন্তু, বারবার তলব করা হলেও পুলিশের কাছে হাজিরা দেননি তৃণমূল নেতা। উল্টে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন তিনি। আদালতেও তীব্র ভর্ৎসনার মুখে পড়েন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী।

বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন। মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু?  এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়নি? রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এই ঘটনা। 

এরপরই আদালত নির্দেশ দেয়, মেসিকাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তবে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

এরপর, ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতে বলে শনিবার, অরূপ বিশ্বাসকে তলব করে তৃতীয় নোটিস দেয় বিধাননগর দক্ষিণ থানা। তবে আদালতের নির্দেশের পরও বেপাত্তা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। থানায় হাজিরা দেননি তিনি। এই প্রেক্ষাপটে বুধবার বিশ্বকাপের ম্যাচে, আলজিরিয়ার বিরুদ্ধে মেসি হ্যাটট্রিক করতেই সোশাল মিডিয়ায় কটাক্ষ করে শতদ্রু দত্ত লেখেন ---অরূপ দা আপনার পাড়ার পল্টু আজ হ্যাটট্রিক করেছে।
এবার তো বেরিয়ে আসুন। 

এদিকে তিনবার নোটিসের পর এদিন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। মেসিকাণ্ডে হাজিরা প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। 

 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর
Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget