এক্সপ্লোর

Dilip Ghosh : দলটাকে ব্যান করে দলীয় প্রতীক কেড়ে নেওয়া উচিত, তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের

Election Commission on TMC : ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে তৃণমূল কংগ্রেসকে জাতীয় দলের স্বীকৃতি দিয়েছিল নির্বাচন কমিশন। সেটাই প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

রঞ্জিত সাউ, কলকাতা : ৪ রাজ্যে 'স্টেট পার্টি' (State Party) থাকার শর্তপূরণে ব্যর্থ হওয়ায় তৃণমূল কংগ্রেসের (TMC) জাতীয় দলের স্বীকৃতি প্রত্যাহার করে নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। যে প্রেক্ষিতে ঘাসফুল শিবিরকে কড়া আক্রমণ শানিয়ে 'দলটাকে ব্যান করে দলীয় প্রতীক কেড়ে নেওয়া উচিত' বলেই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতির যে কটাক্ষের পাল্টা দিয়েছে তৃণমূলও।

দিলীপের আক্রমণ, কটাক্ষ তৃণমূলের

বিজেপি নেতা দিলীপ ঘোষের খোঁচা, 'প্রচুর টাকা খরচ করলেও কেউ ভোট দিচ্ছে না ওদের। একটা একটা ভোটের জন্য বিভিন্ন রাজ্যে হাজার হাজার টাকা খরচ করেও ভোট পাননি। ভোটের শতাংশ কমে যাওয়ার জেরে সর্বভারতীয় দলের তকমা কেড়ে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গেই তো অস্বিস্ত রক্ষার লড়াই করতে হবে এবার। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন, সর্বভারতীয় দল হওয়ার স্বপ্ন, দিল্লি জয়ের স্বপ্ন আপাতত মুলতুবি রাখতে হবে। দলটাকে ব্যান করে দলীয় প্রতীক কেড়ে নেওয়া উচিত।' যার পাল্টা রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, 'বিভিন্ন রাজ্যের কিছু পরিসংখ্যানে জাতীয় দলের তকমা আসে, আবার চলেও যায়। পরের নির্বাচনের পরই হয়তো তকমা ফের ফিরে আসবে। বিষয়টা নিয়ে দলের শীর্ষনেতৃত্ব যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। দল আইনি পথে যেতেও পারে। তবে যারা তকমা যাওয়াতে উচ্ছ্বসিত হচ্ছেন, তাঁদের বলতে চাইব বাংলা তৃণমূলের দুর্গই থাকবে। যারা লাফিয়ে বেড়াচ্ছেন তাদের সঙ্গে বাংলার সাধারণ মানুষের কোনও সম্পর্ক নেই।'

ধাক্কা পঞ্চায়েতের প্রাক্কালে

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে ধাক্কা। জাতীয় দলের স্বীকৃতি হারিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ, মণিপুর, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা এই চার রাজ্যে স্টেট পার্টি বা রাজ্য দলের তকমা পাওয়ায় ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে তৃণমূল কংগ্রেসকে জাতীয় দলের স্বীকৃতি দেয় নির্বাচন কমিশন। কিন্তু পরবর্তীকালে ২০২১-এর বঙ্গ বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলেও, মণিপুর ও অরুণাচল প্রদেশের বিধানসভা ভোটে শোচনীয় ফল হয় তৃণমূলের। এই দুটি রাজ্যেই রাজ্য দলের তকমা হারায় বাংলার শাসকদল। 

ত্রিপুরা বিধানসভার নির্বাচনেও শূন্য হাতে ফিরতে হয় তাদের। প্রাপ্ত ভোট শতাংশ ছিল নোটার থেকেও কম, ০.৮৮ শতাংশ। গোয়া বিধানসভা ভোটে মাত্র ৫.২ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। একটিও আসনে জিততে পারেনি তারা। এই পরিস্থিতিতে, ৪ রাজ্যে স্টেট পার্টি বা রাজ্য দল হওয়ার শর্তপূরণ করতে না পারাতেই জাতীয় দলের স্বীকৃতি প্রত্যাহার করে নিল নির্বাচন কমিশন। 

আরও পড়ুন- আদালতে যেতেই মিলল স্বীকৃতি, জাতীয় দল হয়ে ’২৪-এর দৌড়ে এগিয়ে গেল AAP

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget