এক্সপ্লোর

BJP Durga Puja 2022 : অমিত, মিঠুন নয়, ঢাক বাজিয়ে কলকাতায় বিজেপির পুজো উদ্বোধন করলেন সুকান্ত

বিজেপির দুর্গাপুজোর থিম দুর্গতিনাশিনী দশভূজা। যে থিমে রাজ্যের দুর্গতির কথাও তুলে ধরা হয়েছে।  

শিবাশিস মৌলিক, কলকাতা : প্রথমে জল্পনা ছিল আসবেন অমিত শাহ। তারপর নাম উঠে আসে মিঠুন চক্রবর্তীর। অবশেষে এঁদের দুজনের কেউই নন। বিজেপির পুজো উদ্বোধন হল, ঢাক বাজিয়ে শুভারম্ভ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তারপরই তিনি বললেন, 'সামনেই পঞ্চায়েত নির্বাচন। কোনও মায়ের যেন কোল খালি না হয় রাজ্যে। এই প্রার্থনাই করলাম মায়ের কাছে।'

সল্টলেকের ইজেডসিসি-তে বঙ্গ বিজেপির দুর্গাপুজো এবার তৃতীয় বছরে পড়ল। পুজোর উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ঢাকও বাজান।উপস্থিত ছিলেন রাহুল সিনহা, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির নেতানেত্রীরা। বিজেপির দুর্গাপুজোর থিম দুর্গতিনাশিনী দশভূজা। যে থিমে রাজ্যের দুর্গতির কথাও তুলে ধরা হয়েছে।  

স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা ও গরু পাচারকাণ্ড, যে সমস্ত ইস্যুকে হাতিয়ার করে সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা, তাই প্রতিফলিত হল EZCC-র দুর্গাপুজোর থিমে! দুর্নীতির বিরুদ্ধে পোস্টার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের চারপাশ।

এবছর EZCC-র পুজোয় আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথমবার এখানে পুজো করবেন মহিলা পুরোহিত। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা সুলতা মণ্ডল, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সুলতা মণ্ডল। এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়েই অধ্যাপনা করতেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

আর এই পুজোর মরশুমেও উঠে এল ভোট-হিংসার প্রসঙ্গ। পঞ্চায়েত ভোটে যেন কোনও মায়ের কোল খালি না হয়। সল্টলেক EZCC-তে দলের দুর্গাপুজোর উদ্বোধন করে বললেন সুকান্ত মজুমদার। বাংলা থেকে বিজেপি বিদায় হলেই আসল দুর্গতি নাশ হবে। পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। উৎসবের মরশুম শেষে ঢাকে কাঠি থেমে গেলে, রাজনৈতিক দলগুলির নির্বাচনী তৎপরতার দামামা যে বেজে যাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

আরও পড়ুন, মহাষষ্ঠীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 কলকাতার পুজোর নির্ঘণ্ট দেখুন একনজরে

মহালয়া  ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার

মহাপঞ্চমী  ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

মহাষষ্ঠী ১ অক্টোবর ২০২২ শনিবার

মহাসপ্তমী ২ অক্টোবর ২০২২ রবিবার

মহাঅষ্টমী  ৩ অক্টোবর ২০২২ সোমবার

মহানবমী ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার

মহাদশমী  ৫ অক্টোবর ২০২২ বুধবার

কোজাগরী লক্ষ্মী পুজো  ৯ অক্টোবর ২০২২, রবিবার
                                                                                                            

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget