এক্সপ্লোর

BJP Ganga Arati Programme : গঙ্গা আরতি কর্মসূচি নিয়ে বচসা, তর্কাতর্কি, কেন্দ্রীয় বাহিনীর সামনেই সজল ঘোষকে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে গেল পুলিশ

Sajal Ghosh : বিজেপি নেতাকে লালবাজারে নিয়ে যাওয়ার পর গঙ্গা আরতি কর্মসূচির জন্য তৈরি মঞ্চও খুলে নিতে শুরু করে পুলিশ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : বাবুঘাটে (Babughat) বিজেপির (BJP) গঙ্গা আরতি কর্মসূচির (Ganga Arati) অনুমতি নিয়ে তর্কাতর্কি থেকে উত্তেজনা, ধুন্ধুমার পরিস্থিতি। কেন্দ্রীয় বাহিনীর সামনেই বিজেপি নেতা সজল ঘোষকে টেনে-হিঁচড়ে লালবাজারে নিয়ে গেল পুলিশ (Police)। বিজেপির তরফে গঙ্গা আরতি কর্মসূচি করার কথা জোরের সঙ্গে বলা হলেও তাদের অনুমতি নেই বলেই জানায় পুলিশ। 

বিজেপি কাউন্সিলর তথা নেতা সজল ঘোষ দাবি করেন, সেনাবাহিনীর থেকে অনুমতি পেলেও গঙ্গা আরতি করতে বাধা দিচ্ছে পুলিশ। যা নিয়ে পুলিশকর্তাদের সঙ্গে বচসা বাধে বিজেপি নেতা সজল ঘোষের। পুলিশ অনুমতি নেই বলে সাফ জানিয়ে দিলে বাড়ে তর্কাতর্কি। তারপরই তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। সজল ঘোষকে টেনে-হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ। টেনে-হিঁচড়ে যখন তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কেন তাঁকে পুলিশ নিয়ে যাচ্ছে বলে বারবার জানতে চান সজল ঘোষ। পাশাপাশি তিনি লালবাজারে যাবেন না বলেও বারবার বলতে থাকেন। যদিও তাঁর কোনও কথাই কানে তোলেনি পুলিশ। কলকাতা পুলিশ তাঁকে তুলে নিয়ে যাওয়ার কিছুটা আগেই বিজেপি নেতা সজল ঘোষ অভিযোগ করেন, পুলিশকে কাজে লাগিয়ে এরাজ্যের সরকার মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। কেড়ে নেওয়া হচ্ছে ধর্মীয়, রাজনৈতিক অধিকার। 

এর আগে গঙ্গা আরতির সাউন্ড বক্স ও বিদ্যুৎসংযোগ খুলে নেয় পুলিশ। তারপরেই বাবুঘাটে পৌঁছোন সজল ঘোষ। বিজেপি নেতাকে লালবাজার নিয়ে যাওয়ার পর গঙ্গা আরতির মঞ্চও খুলে নেয় পুলিশ। গতকালই বিজেপির রাজ্য সভাপতি জানিয়ে দেন, অনুমতি না মিললেও আরতি হবে। যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল, তাদের দাবি, মমতাকে দেখে কর্মসূচি, সবকিছুতেই রাজনীতি ।                      

আরও পড়ুন- বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস 'বয়কট' হাইকোর্টের আইনজীবীদের সংগঠনের

মকর সংক্রান্তির আগে মঙ্গলবার বাবুঘাটে গঙ্গা আরতির জন্য পুলিশের অনুমতি চায় বিজেপি। আগামী ১৪-১৫ তারিখ গঙ্গাসাগরে মকরসংক্রান্তির পুণ্যার্থীদের ভিড় থাকবে। সেই উপলক্ষ্যেই বাবুঘাটে এখন থেকেই জন সমাগম হচ্ছে। এর  জন্য ভিড়ের কারণ দেখিয়ে কর্মসূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ করে কলকাতা পুলিশ। সেই সঙ্গে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল, জি ২০ সম্মেলনের জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, সেই কারণেই বিজেপির কর্মসূচি পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়। বলা হয় , গঙ্গাসাগর মেলার পরে বিজেপিকে নতুন করে আবেদন করতে হবে। কিন্তু এতে চিঁড়ে ভেজেনি।  বিজেপিও সিদ্ধান্ত থেকে নড়বে না বলেই জানিয়েছে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget