এক্সপ্লোর

BJP: নবান্নে অভিযানে লোক জড়ো করতে ট্রেন ভাড়া বিজেপির!

BJP Rally: কলকাতায় জমায়েত হবে কলেজ স্কোয়ারে। সেখান থেকে মহাত্মা গান্ধী রোড ধরে ব্রিজ ধরে মিছিল পৌঁছবে হাওড়া ময়দান।

দীপক ঘোষ, কলকাতা: নবান্ন (Nabanna) অভিযানে লোক জড়ো করতে বেশকিছু  ট্রেন ভাড়া করছে বিজেপি (BJP)। উত্তরবঙ্গের (North Bengal) আলিপুরদুয়ার (Aliporeduar), নিউ কোচবিহার এবং বালুরঘাট (Balurghat)। দক্ষিণবঙ্গের আসানসোল (Asansol), ঝাড়গ্রাম (Jhargram), দিঘা (Digha) ,পুরুলিয়া (Purulia) থেকে ছাড়বে এই ট্রেনগুলি। যারা দূর থেকে আসবেন তাদের থাকা-খাওয়ার জন্য পার্টি অফিস ছাড়াও আশেপাশের বেশকিছু ধর্মশালা ভাড়া নেয়া হচ্ছে বলে জানা গিয়েছে।                                                   
 
প্রাথমিকভাবে কলকাতায় জমায়েত হবে কলেজ স্কোয়ারে। সেখান থেকে মহাত্মা গান্ধী রোড ধরে ব্রিজ ধরে মিছিল পৌঁছবে হাওড়া ময়দান। এরপর ময়দানে জমায়েত হবে। সেখানে থেকে শুরু হবে দ্বিতীয় মিছিলটি। বেলা ১২ টায় জমায়েতের ডাক দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে। মিছিল শুরু হবে দুপুর একটায়। ময়দান থেকে মহাত্মা গান্ধী রোড ধরে মিছিল এগোবে নবান্নের দিকে। অন্যদিকে, সাঁতরাগাছি থেকে তৃতীয় মিছিলটি একই সময়ই রওনা হবে নবান্নের দিকে।

জানা গিয়েছে, কলেজ স্ট্রিট থেকে মিছিলের নেতৃত্ব দেবেন সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ময়দানের মিছিলের নেতৃত্বে থাকবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে, সাঁতরাগাছির মিছিলটিকে নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।                                         

আরও পড়ুন, 'ব্যাগ নিয়ে এসেছি, যদি কিছু পাই ', ব্যবসায়ীর বাড়িতে টাকা উদ্ধার হতেই কৌতূহলী মানুষের ভিড়

বিজেপি নেতৃত্বের দাবি, তাদের একমাত্র লক্ষ্য নবান্ন ঘেরাও করা। যদিও নবান্ন পর্যন্ত আদৌ পৌঁছতে দেওয়া হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় আছে গেরুয়া শিবিরে। অতীতে প্রতিবারই নবান্ন অভিযান রুখতে সর্বস্ব শক্তি নিয়ে রাস্তায় থেকেছে পুলিশ। এবার তার কোনও ব্যতিক্রম হবে বলে মনে করছে না বিজেপি। তাই লোকবল বাড়াতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে তারাও। জেলায় জেলায় একটানা নবান্ন অভিযানের পক্ষে প্রচারে ঝাঁপিয়েছেন দলের নেতারা। ট্রেন ছাড়াও প্রতি জেলা থেকে অন্তত পাঁচটি বাস নিয়ে মিছিলে লোক নিয়ে আসতে বলা হয়েছে। 

এদিকে রবিবারের শহরে চলেছে বিজেপির নবান্ন অভিযানের প্রস্তুতি। রবিবারের সকালে ভবানীপুরে যদুবাবুর বাজারে বিজেপির পথ নাটিকা। নাচ-গান-নাটকের মাধ্যমে চলছে নবান্ন অভিযানের প্রচার। উপস্থিত বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ-সহ একাধিক নাট্য ব্যক্তিত্ব। 

সেরা শিরোনাম

Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget