এক্সপ্লোর

BJP On Dhupguri: ধূপগুড়িতে হারের পর BJP-র অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে, বিস্ফোরক পোস্ট বিজেপি নেতার

Dhupguri BJP Inner Clash: ধূপগুড়িতে সবুজ ঝড়, উত্তরবঙ্গে বিজেপির অন্তর্দ্বন্দ্ব, সোশ্যালে কী লিখলেন বিজেপি নেতা ?

জলপাইগুড়ি: ধূপগুড়িতে (Dhupguri By Election) পরাজয়ের পর উত্তরবঙ্গে বিজেপির অন্তর্দ্বন্দ্ব (BJP Inner Clash) প্রকাশ্যে এসেছে। মূলত, লোকসভা নির্বাচনের আগে প্রায় প্রতিটি রাজনৈতিক দল ক্ষুরধার স্লোগান নিয়ে ময়দানে নেমেছে। তার মধ্যে অন্যতম যে বিষয়গুলি, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে প্রতিবাদ হোক, কিংবা পাল্টা নিয়োগ দুর্নীতিই ইস্যুই উঠে আসুক, মোটের উপর স্লোগান বাণ নিয়ে বাইশ গজে ইয়োর্কার ছুঁড়ছে শাসকদল ও বিজেপি।

প্রসঙ্গত, বিজেপির তরফে স্লোগানের মধ্যে যেগুলি অন্যতম, 'পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর।' পাশাপাশি 'চোর ধরো, জেলে ভরো।' তবে যে তৃণমূলকে তোপ দাগার জন্য গেরুয়াশিবিরে ঘাম ঝরিয়ে স্লোগানে শান দিচ্ছে, সেখানে নয়া মুখের মিশেল। কখন কখনও শাসকদল ছেড়ে আসা 'দলবদলুদের' মুখেও শোনা যাচ্ছে সেই স্লোগান। অর্থাৎ দল বদলে ছেড়ে আসা দলের বিরুদ্ধে গর্জে উঠছেন অনেকেই। 

তবে এনিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি তৃণমূল। এনিয়ে কম সংঘাত হয়নি দুই দলেরই অন্দরে। অর্থাৎ যারা দলের 'আদি' বলে দাবি করেন, তাঁদের একাংশ বরাবরই বিরোধীতা করেছেন। একুশের আগে ও পরে। তবে এবার সদ্য ধূপগুড়ি উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও সবুজ ঝড়ে উসকে গিয়েছে সেই স্লোগান। একধাপ এগিয়ে এবার শব্দবাণ দাগলেন জেলা বিজেপির প্রাক্তন সম্পাদক অজয় সাহা।

'তৃণমূল থেকে অসৎ ব্যক্তিদের নিয়ে দল ভরানো হচ্ছে। তার পরিণামে এই ফল, মন্তব্য জেলা বিজেপির প্রাক্তন সম্পাদক অজয় সাহার। 'চোর ধরো জেল ভরো পরিণত হয়েছে চোর ধরো, ঘর ভরোতে', সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্তর। বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপি সভাপতি।

আরও পড়ুন, রানিনগরকাণ্ডে ধৃত কংগ্রেস নেতা-সহ ৩৬, অধীর বললেন, 'তৃণমূলের মদতেই অশান্তি..'

একুশের বিধানসভা নির্বাচনের পরেও উঠেছিল সবুজ ঝড়। আর ঝড়ের পর সতর্ক হয়েও ফল ভালো আসেনি রাজ্যের একাধিক বিধানসভা উপনির্বাচনে। এমনকি পঞ্চায়েত ভোটেও মেলেনি আশানুরূপ রেজাল্ট। যার জেরে দিল্লি থেকে বারবার বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রের শীর্ষ নের্তৃত্ব। একাধিক বৈঠক হয়েছে। এবং এই প্রতিটি ভোটই যথেষ্ট গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনের আগে। তবে পট বদলায়নি। সাগরদিঘির মতো দু-একটা ব্যতিক্রম থাকলেও, সেখানেও মাস্টারস্ট্রোক দিয়েছে শাসকদল। এমনকি রং বদলেছে বহু বিতর্কিত ঝালদাতেও। বাকি ছিল ধূপগুড়ি উপনির্বাচন। সেটা হাতছাড়ার পর বিজেপি নেতাদের একাংশের ক্ষোভের আগুন এল প্রকাশ্যে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget